ভেড়ামারা, কুষ্টিয়া প্রতিনিধি:
খেলাফত মজলিস ভেড়ামারা উপজেলা শাখার মাসিক দায়িত্বশীল সভা গত ১৬/১০/২০২৬ রোজ শুক্রবার বাদ আসর স্থানীয় কার্যালয়ে মাওলানা এসকেন্দার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারি অধ্যাপক মোঃ আজিরুল ইসলাম। সভায় সংগঠনের ভেড়ামারা থানা শাখার সভাপতি মাওলানা মোঃ আলমগীর হোসেন ইন্তেকাল করায় উক্ত পদে ২০২৫/২৬ সেশনের অবশিষ্ট সময়ের জন্য বিশিষ্ট ব্যবসায়ী ও ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ আলহাজ্ব ক্বারী মোহাম্মদ মইনুল হক মুন্সী কে সভাপতির দায়িত্ব ভার অর্পণ করা হয়। তিনি হযরত হাফেজজী হুজুর ও শাইখুল হাদিস মাওলানা আজিজুল হক ছাহেবের সময় থেকে খেলাফতের আন্দোলনের এই দায়িত্ব পালন করে আসছেন। এখানে উল্লেখ থাকে যে, আগামী উপজেলা নির্বাচনে দল থেকে তাকে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে। আমরা তার সর্বাঙ্গীন সফলতা কামনা করছি। মহান আল্লাহ পাক তাকে আরো সুন্দরভাবে দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। আমিন।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন










Discussion about this post