জাহিদ হাসান: কুষ্টিয়ার ভেড়ামারায় যৌথ বাহিনীর অভিযানে ১৮ জন জুয়া খেলোয়াড়কে আটক করা হয়েছে।
গত ২৭শে সেপ্টেম্বর-২৫ শনিবার রাত ১১ টায় দক্ষিণ রেলগেটে উক্ত অভিযান চালানো হয়।
স্থানীয় ও প্রশাসনিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবদ ভেড়ামারা দক্ষিণ রেলগেটে একদল জুয়ারি রাত হলেই জুয়া খেলায় মেতে উঠে। এরই পরিপ্রেক্ষিতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনোয়ার হোসাইন মহোদয়কে বিজিবি বিষয়টি অবহিত করলে। তাহার সত্যতা যাচাইয়ের জন্য বিজিবি ও সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছালে সত্যতা পায়। ঘটনস্থালেই ১৮ জনকে হাতেনাতে আটক করে। পরে তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে বিভিন্ন মেয়াদী সাজা দেওয়া হয়।
কুষ্টিয়া ব্যাটালিয়ান (৪৭ বিজিবি) কোয়াটার মাষ্টার সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) জাকিরুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি দক্ষিণ রোলগেটস্থ শাহিনের মুদি দোকানের পাশের একটি ঘরে ১৮ জন টাকা দিয়ে জুয়া খেলছে। তাহার সত্যতা যাচাইয়ের জন্য বিজিবি ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছালে সত্যতা পাওয়া যায়। প্রায় কয়েক ঘন্টার অভিযানে শেষে ১/ মোঃ মিজানুর রহমান শাহিন (৫২),পিতা-মোঃ মিরাজুল ইসলাম, ২/ মোঃ রাজন (৩১), পিতা-মোঃ আমজাদ হোসেন,, ৩/ মোঃ আসাদুজ্জামান (৪৫), পিতা-মৃত ছৈয়াদ আলী, ৪/ মোঃ বিপুল (৩৮), পিং-মীর এনামুল হক ভেড়ামারা, ৫/ মোঃ কিরন (৩১) পিতা-মৃত তৈজদ্দিন হক, ৬/ মোঃ নাহেদ হাসান, পিতা-মোঃ সাবান আলী, সাং-নওদাপাড়া, ৭/ মোঃ ছোটন (২১), পিতা রেফেজ উদ্দিন,৮/ মোঃ টিপু সুলতান (২৮), পিং-আবু বক্কর, ৯/ মোঃ জুয়েল রানা (৩৩), পিং-মৃত সৌকত, সাং-ডিংগাদহ বাজার, চুয়াডাঙ্গা, ১০/ মোঃ আলীহিম (৩৮) পিং-খায়বার মন্ডল, সাং-চুয়াডাঙ্গা, ১১/ মোঃ রাজন (৩৬), পিং-আমজাদ হোসেন, সাং-জয়ভোগা, দৌলতপুর, ১২/ মোঃ আশরাফুল ইসলাম (৩৫), পিং-মোঃ শহিদুল ইসলাম, সাং-কল্যানপুর, দৌলতপুর, ১৩/ মোঃ রাজা (৫২), পিং-মৃত রাফেজ উদ্দিন, সাং-সাতবাড়ীয়া, ভেড়ামারা, ১৪/ মোঃ বাস্তু (৫০), পিং-মৃত: ছলিমুদ্দিন, সাং-খাদেমপুর, মিরপুরম, ১৫/ মোঃ আসান বিশ্বাস (৫০), পিং-মৃত: আজিজুল হক, সাং-নওদা খাদিমপুর, মিরপুর, ১৬/ মোঃ বাবু হোসেন (৩৮), পিং-মোঃ মোজাহার, সাং-কাচারীপাড়া, ১৭/ মোঃ জিল্লুর রহমান (৪২), সাং-ছোবহান আলী, সাং-নলখোলা, শৈলকুপা, ঝিনাইদহ, ১৮/ মোঃ রনি (৩৫), পিং-ইকরাম শেখ, সাং-শৈলকুপা, ঝিনাইদহকে ঘটনাস্থল থেকে হাতেনাতে আটক করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন জানান, প্রকাশ্যে জুয়া খেলার অপরাধ আইনে, ১৮৬৭ এর ০৪ ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় ১৮ জনের মধ্যে ১৭ জনকে ১ মাস করে এবং ১ জনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এসময় অভিযানকালে নগদ ৪,০০৬১৯/- (চার লক্ষ ছয়শো ঊনিশ) টাকা, ৪ টি মোটরসাইকেল ও দেশীয় মদের বোতল জব্দ করা হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।
প্রিন্ট করুন









Discussion about this post