জাহিদ হাসান, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারায় অভিযানে সাত কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ এবং জব্দকৃত আফ্রিকান মাগুর মাছ ফজলুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।
গতকাল বুধবার (২৯শে জুলাই) সকালে ভেড়ামারা কলেজ বাজারে এ অভিযান পরিচালনা করেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ রাশেদ হাসান।
অভিযানে ভেড়ামারা থানার ফোর্স, উপজেলা মৎস্য অফিসের কর্মচারীগণ ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।
মৎস্য অফিসার মোঃ রাশেদ হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ভেড়ামারা কলেজ বাজারে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ বিক্রয় চলছে। বাংলাদেশে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ অনুযায়ী দেশিও প্রজাতির মাছের জন্য ক্ষতিকর বলে আফ্রিকান মাগুর চাষ, পরিবহন, বিক্রয় নিষিদ্ধ। পরে অভিযানে ৭ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ এবং জব্দকৃত মাগুর মাছ ফজলুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।
এছাড়াও মৎস্য অধিদপ্তরের ইউনিয়ন প্রকল্পের আওতায় ভেড়ামারা উপজেলার কলেজ বাজার আড়ৎ সংলগ্ন প্রধান মাছ বাজারে “স্বাস্থ্যসম্মত ফিশ ড্রেসিং ও কাটিং সেন্টার” স্থাপনের লক্ষ্যে স্থান নির্বাচনের নিমিত্ত মাছ বাজারের ব্যবসায়ী ও কমিটির সদস্যদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন










Discussion about this post