Tuesday, 10 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

ভেড়ামারায় পাওয়া লাশের হত্যা রহস্য উদঘাটিত

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Monday, 8 August, 2022.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
ভেড়ামারায় পাওয়া লাশের হত্যা রহস্য উদঘাটিত
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

সিপিসি-১ (কুষ্টিয়া),র‌্যাব -১২ কুষ্টিয়ার ভেড়ামারায় খুন হওয়া রক্সি পেইন্ট এর এরিয়া ম্যানেজার লোকমান হোসেন হত্যার রহস্য উদঘাটন করেছে। ওই হত্যার সাথে জড়িত প্রধান আসামি সহ দুই জনকে গ্রেফতার করেছে।

এ নিয়ে আজ র‌্যাব ১২ কুষ্টিয়ায় একটি মিডিয়া ব্রিফ করেছে। ওই ব্রিফিংয়ে র‌্যাবের পক্ষ থেকে বলা হয়, গত  ০৩ আগষ্ট ২০২২ সকাল ০৯:৪৫ মিনিটের দিকে ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের গলির পাশে পলিথিনে মোড়ানো একটি অজ্ঞাত পরিচয়ের মৃতদেহ উদ্ধার করে ভেড়ামারা থানা পুলিশ।

পরবর্তীতে মৃতদেহটি রক্সি পেইন্ট কোম্পানি লিমিটেড এর কুষ্টিয়া অঞ্চলের এরিয়া ম্যানেজার লোকমান হোসেন এর বলে তার স্ত্রী শনাক্ত করেন। নিহত লোকমান হোসেন গত ০১ আগষ্ট ২০২২ তারিখ সকাল ১০:৩০ ঘটিকার সময় কুষ্টিয়া শহরে তার ভাড়া বাসা হতে কোম্পানির মালের অর্ডার নেওয়া ও বকেয়া বিল আদায়ের জন্য ভেড়ামারার উদ্দেশ্যে বের হন।

বিকেলে তার স্ত্রী মোবাইল কল দিলে ফোনটি বন্ধ পান। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। ঘটনার প্রেক্ষিতে তার স্ত্রী গত ০২ আগষ্ট ২০২২ ইং তারিখে ভেড়ামারা থানায় একটি জিডি করেন।

লাশটি উদ্ধারের পর নিহতের স্ত্রী জিন্নাত আরা টুম্পা বাদী হয়ে ০৩ আগষ্ট ২০২২ভেড়ামারা থানায় একটি মামলা করেন। মামলা নাম্বার-৬, তারিখ-০৩/০৮/২০২২, ধারা-৩০২/২০১/৩৪। হত্যাকান্ডটির খবর বিভিন্ন মিডিয়ায় প্রচারিত হয়। এরপর ওই মামলার আসামিদের গ্রেফতারে র‌্যাব উদ্যোগী হয়ে নজরদারি শুরু করে।  

এরই ধারাবাহিকতায় সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্প, র‌্যাব-১২ এর একটি দল তাদের সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহায়তায় গত ০৭ আগষ্ট ২০২২ তারিখ বিকাল ০৬:৩০ মিনিটে ঢাকা জেলার সাভার এলাকা হতে ওই মামলার এজাহার নামীয় আসামী ১। মোঃ সোহানুর রহমান সোহান (২২), পিতা-মোঃ দর্পণ আলী এবং ২। মোঃ দর্পণ আলী (৬১), পিতা-মৃত দাউদ খন্দকার @ মতিয়ার রহমান, উভয় সাং-দক্ষিণ রেলগেইট পৌর চাঁদগ্রাম, থানা-ভেড়ামারা, জেলা- কুষ্টিয়া’কে গ্রেফতার করে।

এরপর গ্রেফতারকৃত আসামি সোহানুর রহমান সোহানের দেখানো মতে হত্যাকান্ডের স্থান ‘দর্পণ হার্ডওয়্যার’ এর ভাড়াকৃত গোডাউন বলে নিশ্চিত হয়। সেখান থেকে নিহত এরিয়া ম্যানেজারের রক্তমাখা পোশাক উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে মামলার ২নং আসামি মোঃ সোহানুর রহমান সোহান লোকমান হোসেন হত্যাকান্ডে তার সক্রিয় অংশগ্রহনের কথা স্বীকার করে। তাদের কথায় জানা যায, লোকমান হোসেন দর্পণ হার্ডওয়্যারে বকেয়া বিল আদায়ের জন্য যায়। দোকানের মালিক মোঃ দর্পণ আলীর ছেলে মোঃ আব্দুল আউয়াল র‌্যাভেন তার বাবা নিকট পাওয়া বকেয়া টাকা আত্মসাতের জন্য লোকমান হোসেনকে হত্যার পরিকল্পনা করে।

পরিকল্পনা মতে র‌্যাভেন ছোট ভাই সোহান ভিকটিমকে তাদের গোডাউনে নিয়ে যায়। সেখানে আগে থেকেই প্রান্ত ইসলাম সাব্বির (২১), পিতা- মোঃ শেরেগুল ইসলাম এবং ৪ নং আসামি মোঃ শুভ (২৩), পিতা- মোঃ তাহাজ, উভয় সাং-কাচারিপাড়া, থানা-ভেড়ামারা, জেলা-কুষ্টিয়া অবস্থান করছিল। তারা ভিকটিমকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে এবং শ্বাসরোধ করে হত্যাকান্ড সম্পন্ন করে।

হত্যাকান্ডের পরের দিন সকালে সোহান তার বাবা দর্পণ আলীকে বিষয়টি জানায়। দর্পণ আলী সোহানকে মৃতদেহটি গুম করে ফেলতে বলে। ০২ আগষ্ট নিহত লোকমানের খোঁজে তার স্ত্রী দর্পণ হার্ডওয়্যার এ আসলে দর্পণ আলী জানায়, লোকমান আগেরদিন তার দোকানে এসে বকেয়া টাকা নিয়ে চলে গেছে।

একই দিন গভীর রাতে র‌্যাভেন বন্ধু জীবন এবং দর্পণ হার্ডওয়্যার এর কর্মচারী তুহিন এর পাহারায় ভিকটিম এর মৃতদেহ ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের পাশের গলিতে ফেলে রাখে।

০৩ আগষ্ট ২০২২ তারিখ সকালে পুলিশের প্রেফতার এড়াতে দর্পণ আলী তার ছোট ছেলে সোহানকে নিয়ে বাড়ি থেকে আত্মগোপনে চলে যায়।

Tags: ভেড়ামারায় পাওয়া লাশের হত্যা রহস্য উদঘাটিত
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

আদিবাসী শব্দ ব্যবহার জ্ঞান সংরক্ষণ ও বিস্তারে নারী সমাজের ভূমিকা—–সারা মারান্ডী

Next Post

আত্রাই রোগীর স্বর্ণালংকার চুরির সময় চোর আটক

Related Posts

কোটালীপাড়ায় দুটি প্রশিক্ষণের কোর্সের উদ্বোধন
স্থানীয় খবর

কোটালীপাড়ায় দুটি প্রশিক্ষণের কোর্সের উদ্বোধন

ধনবাড়ীতে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি সাড়ে ৬ লাখ টাকা
স্থানীয় খবর

ধনবাড়ীতে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি সাড়ে ৬ লাখ টাকা

নোয়াখালীতে সীমানা বিরোধে তরুণ খুন, গ্রেপ্তার ৩
স্থানীয় খবর

নোয়াখালীতে সীমানা বিরোধে তরুণ খুন, গ্রেপ্তার ৩

Next Post
আত্রাই রোগীর স্বর্ণালংকার চুরির সময় চোর আটক

আত্রাই রোগীর স্বর্ণালংকার চুরির সময় চোর আটক

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কোটালীপাড়ায় দুটি প্রশিক্ষণের কোর্সের উদ্বোধন

কোটালীপাড়ায় দুটি প্রশিক্ষণের কোর্সের উদ্বোধন

ধনবাড়ীতে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি সাড়ে ৬ লাখ টাকা

ধনবাড়ীতে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি সাড়ে ৬ লাখ টাকা

নোয়াখালীতে সীমানা বিরোধে তরুণ খুন, গ্রেপ্তার ৩

নোয়াখালীতে সীমানা বিরোধে তরুণ খুন, গ্রেপ্তার ৩

কোটালীপাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে তালা ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১

কোটালীপাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে তালা ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১

ভালুকায় একটি বেকারিকে ১লাখ টাকা জরিমানা

ভালুকায় একটি বেকারিকে ১লাখ টাকা জরিমানা

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist