জাহিদ হাসান,ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধিঃ
কুষ্টিয়ার ভেড়ামারায় ফিটো ও আমজাদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার (২৩ আগস্ট) বিকেলে উপজেলার বারো মাইল ইটভাটা মাঠে আয়োজিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও বৃহত্তর কুষ্টিয়ার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন।
ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিরুল আরাফাত, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহেদুর রহমান ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী দর্শক ও আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ফাইনাল খেলাকে ঘিরে মাঠে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। জিয়া স্মৃতি ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
আয়োজকরা জানান, প্রয়াত ফিটো ও আমজাদের স্মৃতি ধরে রাখা এবং স্থানীয় তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যেই এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন










Discussion about this post