জাহিদ হাসান, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি :
কুষ্টিয়ার ভেড়ামারা থানার অভিযানে পলাতক আসামি ভাঙ্গাড়ী ব্যবসায়ী মোঃ রিপন হোসেনের দোকানে বিক্রয়ের সময় ৬ আসামিকে চোরাই মালসহ গ্রেফতার করা হয়েছে।
সোমবার ২৯জুন আসামিদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ১/ মোঃ রেজাউল করিম (৩৭), পিতা-মৃত ইয়াছিন মোল্লা, সাং-সাতবাড়িয়া, থানা-ভেড়ামারা, জেলা-কুষ্টিয়া, ২/ মোঃ বাহরাম আলী (৪৭), পিতা-মৃত আব্দুল গনি, সাং-বাবুপাড়া, থানা-ঈশ্বরদী, জেলা-পাবনা, ৩/ মোঃ অনিক শেখ (২৭), পিতা-মৃত হেলাল শেখ, সাং-ধলসা, থানা-মিরপুর, জেলা-কুষ্টিয়া, ৪/ মোঃ রেন্টু ইসলাম বাচ্চু (৩০), পিতা-রায়হান আলী ওরফে রানু আলী, সাং-বৃত্তিপাড়া,
৫/ মোঃ রিপন মন্ডল @ কালু (৩৭), পিতা-মোঃ ইসরাইল মন্ডল, সাং-সাতবাড়িয়া (মন্ডলপাড়া),
৬/ মোঃ নাজমুল (২৩), পিতা-মোঃ বসির, সাং-সাতবাড়িয়া (নওদাপাড়া), সর্বথানা-ভেড়ামারা, জেলা-কুষ্টিয়া।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মোঃ জাহেদুর রহমান বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ভেড়ামারা থানায় বিভিন্ন ধারায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে| থানার মামলা নং-৩০, তারিখ: ৩০/০৬/২০২৬ ।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন










Discussion about this post