জাহিদ হাসান, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধিঃ
কুষ্টিয়ার ভেড়ামারায় হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষ এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
এবার আগামী ১৬ই অক্টোবর থেকে শুরু হওয়া ৬ দিনব্যাপী শারদীয় দুর্গাপূজা ভেড়ামারা উপজেলায় ১২টি পূজামণ্ডপে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
উক্ত সভায় ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিরুল আরাফাত এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডাক্তার গাজী আশিক বাহার, উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম, সদস্য সচিব মোঃ শাহাজান আলী, হিন্দু কল্যাণ ট্রাস্টের সদস্য হ্যাপি সাহা, শ্রী শ্রী জগৎ জননী মাতৃ মন্দিরের সভাপতি অমর চাঁদ কুন্ডু, সেক্রেটারি মহাদেব কুন্ডু, ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামীম শেখ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ফারুক আহমেদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জানবার হোসেন, উপজেলা আনসার ও ভিডিপির প্রশিক্ষক মোঃ রবিউল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, সংবাদ কর্মী ও জনপ্রতিনিধিবৃন্দ।
সভায় দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি, পূজামণ্ডপ গুলোর নিরাপত্তা, যানবাহন নিয়ন্ত্রণ, বিদ্যুৎ ও অগ্নিনিরাপত্তা নিশ্চিতকরণ-সহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এছাড়াও সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, আনসার ও ভিডিপি, জনপ্রতিনিধি ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থেকে দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি ও সমন্বয়ের বিষয়ে মতামত প্রদান করেন।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন









Discussion about this post