জাহিদ হাসান, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধিঃ
কুষ্টিয়ার ভেড়ামারায় শারদীয় দূর্গাপুজা ২০২৬ উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্য ও সদস্যাদের নিয়ে ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৫ই অক্টোবর) দুপুর দেড় টায় ভেড়ামারা উপজেলার ১২ টি পূজা মন্ডপে নিয়োজিত মোট ৭৪ জন আনসার ও ভিডিপি সদস্য ও সদস্যাদের নিয়ে ভেড়ামারা উপজেলা অডিটোরিয়ামে উক্ত ব্রিফিং অনুষ্ঠিত হয়।
ভেড়ামারা উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে উক্ত ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আমিরুল আরাফাত।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ শিহাবুদ্দিন এর সভাপতিত্বে উক্ত ব্রিফিং অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম শেখ, উপজেলা আনসার ও ভিডিপির প্রশিক্ষক মোঃ রবিউল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের প্রশিক্ষক আইরিন রহমান।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন









Discussion about this post