কুষ্টিয়া প্রতিনিধি:
“ক্ষমতার অপব্যবহার” করে অবৈধভাবে ফিলিং বালি উত্তোলন করার পাশাপাশি সরকারি জায়গা দখল করে বালু সংরক্ষণ করার কারণে রাস্তা ও জায়গা দুটোই নষ্ট করে চলেছেন কতিপয় ব্যক্তি।
পাম্প হাউজের আশপাশে এবং জিকে ২ নং কলোনীর অলিতে-গলিতে বালুর পাহাড়। বালির গাড়ি চলাচলে ধ্বংস হচ্ছে সরকারি রাস্তা ও জায়গা দখল করে চলছে বালি ব্যবসার মহোৎসব। রাস্তায় চলাচল কৃত লোকজন এবং রাস্তার পাশের ঘরবাড়ি গাছপালা ধুলোয় ছয়লাব।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের কুষ্টিয়া জেলার নির্বাহী প্রকৌশলী আমিনুর রহমান বলেন, বিষয় টা আপনাদের মাধ্যমে এবং ভিডিও ফুটেজ দেখে অবগত হয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম বলেন, এটা ভেড়ামারা শাখার এক্সেন এর দায়িত্ব। তিনি আমাদের লিখিত জানালে আমরা বিষয় টা তদন্ত করে দেখবো।
ভেড়ামারার নির্বাহী প্রকৌশলী মিজান সাহেব বলেন, এটা কুষ্টিয়ার দায়িত্বে। এ বিষয়ে কুষ্টিয়ার কমকর্তারা বলতে পারবে। এটা আমার বিষয় না।
ভুক্তভোগীদের অভিযোগ, বালু ভর্তি অতিরিক্ত ওজনের ট্রাক চলাচলের কারণে এলাকার প্রধান রাস্তাটি ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। জনগণের চলাচলের জায়গা দখল করে বালু রাখায় সাধারণ মানুষ ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের যাতায়াতে চরম বিঘ্ন ঘটছে। বালুর ধুলোয় এলাকার পরিবেশ বিষিয়ে উঠছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি।
স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ জানালে তাদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। আমরা এই “ক্ষমতার অপব্যবহার” বন্ধে এবং দখলকৃত সরকারি জায়গা পুনরুদ্ধারে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মহোদয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
প্রিন্ট করুন










Discussion about this post