জাহিদ হাসান, ভেড়ামারা (কুষ্টিয়া) : খুলনা বিভাগীয় প্রেসক্লাবের ভেড়ামারা শাখার উদ্যোগে কুষ্টিয়ার ভেড়ামারায় সাংবাদিকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) ভেড়ামারা ঢাকা স্ট্যান্ড সংলগ্ন ক্লাবের নিজস্ব কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ক্লাবের ২০ জন সাংবাদিক প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে দ্বিতীয় পর্বে উন্মুক্ত আলোচনা ও সাংবাদিকদের মধ্যে সনদ বিতরণ করা হয়।
ক্লাবের সভাপতি প্রভাষক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়া বিভাগের প্রধান জাহাঙ্গীর হোসেন জুয়েল, ক্লাবের উপদেষ্টা ও কুষ্টিয়া সাহিত্য পরিষদের সভাপতি মো. আসমান আলী এবং সাথী ফুড পার্কের সিইও ও দৈনিক যায়যায়দিনের ভেড়ামারা প্রতিনিধি মো. আব্দুল আলিম।
ক্লাবের সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে ক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় সাংবাদিকতার নৈতিকতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, তথ্য যাচাই, অনুসন্ধানী সাংবাদিকতা ও ডিজিটাল সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, মানুষের কাছে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য পৌঁছে দিতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সংবাদ প্রকাশের ক্ষেত্রে সত্যতা যাচাই, নিরপেক্ষতা ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব ও অপতথ্য যাচাই-বাছাই ছাড়া প্রকাশ না করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানানো হয়।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন










Discussion about this post