Tuesday, 10 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

শতাধিক সঙ্গী নিয়ে বাংলাদেশ মাতাতে আসছেন সংগীতের মহাতারকা আর রহমান

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Monday, 28 March, 2022.
in বিনোদন
Reading Time: 1 min read
0
শতাধিক সঙ্গী নিয়ে বাংলাদেশ মাতাতে আসছেন সংগীতের মহাতারকা আর রহমান
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

পৃষ্ঠপোষকতায় বসুন্ধরা গ্রুপ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে শতাধিক সফরসঙ্গী নিয়ে বাংলাদেশ মাতাতে আসছেন বিশ্ব সংগীত জগতের মহাতারকা এ আর রহমান।

অস্কারজয়ী এ শিল্পী মঙ্গলবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সুরের মোচ্ছনা ছড়িয়ে দিতে মঞ্চে উঠবেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে এ কনসার্টে দেশের বিখ্যাত শিল্পীরাও পারফর্ম করবেন। এ আর রহমান মানেই ভিন্ন কিছু। সারা বিশ্বের যে প্রান্তেই তিনি পা রেখেছেন, দর্শকের উন্মাদনা দেখা গেছে সবদিকে।

ঢাকায় তাঁর আকাশচুম্বী জনপ্রিয়তা নতুন কিছু নয়। ক্রিকেটীয় নানা উৎসবে এর আগেও মিরপুরে দেখা গেছে এই মহাতারকাকে।

এবারের আয়োজনেও তিনিই মধ্যমণি। এরই মধ্যে প্রায় সকল প্রস্তুতি সেরে রেখেছে বিসিবি। স্টেডিয়ামের বিরাট অংশজুড়ে নির্মাণ করা হয়েছে মঞ্চ। মঞ্চের সামনেই হাজার দশেক দর্শনার্থীর বসার ব্যবস্থা। টিকিট বিক্রি চলছে তিন ক্যাটাগরিতে।

বছরব্যাপী মুজিব শতবর্ষ উদযাপনের প্রায় শেষ ধাপ চলছে। দেশের সরকারি বেসরকারি প্রায় সব প্রতিষ্ঠান বঙ্গবন্ধুর জন্মশতবর্ষকে রাঙিয়েছে নানা আয়োজনে।

বিসিবির পরিকল্পনায়ও ছিল বেশ আড়ম্বর আয়োজন। ওয়ার্ল্ড একাদশ এবং এশিয়া একাদশ নামে দুটি দল গঠন করে জমজমাট ক্রিকেটের পরিকল্পনা করা হয়েছিল।

কভিড-১৯ পরিস্থিতিতে সে পরিকল্পনা ভেস্তে যায়। তবে শেষ মুহূর্তে এ আর রহমানকে নিয়ে সাজানো কনসার্ট পরিকল্পনা বাস্তবায়ন হতে চলেছে।

বিসিবি এ আয়োজনের নাম দিয়েছে ‘ক্রিকেট সেলিব্রেট মুজিব ১০০’। যা মাঠে গড়াবে মঙ্গলবার (২৯ মার্চ) বিকেল পৌনে ৬টায়। জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হবে আনুষ্ঠানিকতা। সঙ্গীত পিপাসুরা বিকেল ৩টা থেকে নির্ধারিত টিকিট দেখিয়ে মাঠে ঢুকতে পারবেন ।

স্টেডিয়ামের মূল মাঠে বসে সরাসরি কনসার্ট উপভোগ করতে পারবেন ১০ হাজার দর্শক। তিন ক্যাটাগরিতে বিক্রি হচ্ছে টিকিট। সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা। এ ছাড়াও ৫ হাজার টাকায় গোল্ড এবং ১০ হাজার টাকায় মিলছে প্লাটিনাম ক্যাটাগরির টিকিট।

সন্ধ্যা ৭টায় অনুষ্ঠানস্থলে হাজির হওয়ার কথা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্রিকেটের প্রতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার আবেগ এবং অনুভূতি সবসময়ই শীর্ষে। জাতীয় ক্রিকেট দলের অনেক ম্যাচ মাঠে বসে উপভোগ করেছেন প্রধানমন্ত্রী। এমনকি বিসিবির কনসার্টসহ নানা আয়োজনে প্রায়শই শামিল হতে দেখা যায় বঙ্গকন্যাকে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।

সূচি অনুযায়ী, অনুষ্ঠানের প্রথম স্লটে বিকেল ৬টায় পারফর্ম করবে জনপ্রিয় ব্যান্ড মাইলস। এরপর মঞ্চে উঠবেন জনপ্রিয় সংগীত শিল্পী বাংলার সুরের রাণীখ্যাত মমতাজ। পাঁচ ঘণ্টাব্যাপী কনসার্টের দ্বিতীয় স্লটে মঞ্চে উঠবেন এ আর রহমান। তিনি মঞ্চ কাঁপাবেন রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত।

এ কনসার্টের পৃষ্ঠপোষক দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। পুরো অনুষ্ঠান সরাসরি সম্প্রচার হবে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল নিউজ টোয়েন্টিফোরে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের জন্য বেশ বড় পরিকল্পনা সাজিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অস্কার জয়ী সঙ্গীতশিল্পী এ আর রহমানকে নিয়ে বিশাল কনসার্টের পাশাপাশি ওয়ার্ল্ড একাদশ ও এশিয়া একাদশের মধ্যকার সিরিজ আয়োজনের কথাও ছিল। তবে মহামারী করোনাভাইরাসের কারণে সব পরিকল্পনা বাতিল করতে হয়েছিল। চলতি মাসে শেষ হতে যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর উদযাপন। শেষ হওয়ার আগে এ আর রহমানকে নিয়ে কনসার্ট আয়োজনের মাধ্যমে বড় করে উদযাপনে শামিল হচ্ছে বিসিবি। সেই লক্ষ্যে আগামীকাল মঙ্গলবার ‘ক্রিকেট সেলিব্রেট মুজিব ১০০’ নামের অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে বিসিবি।

গতকাল রবিবার শতাধিক সফরসঙ্গী নিয়ে এ আর রহমান ঢাকায় এসেছেন। এ কনসার্টে পৃষ্ঠপোষক হিসেবে আছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ।

মিরপুরে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এখন চলছে কনসার্টের শেষ মুহূর্তের প্রস্তুতি স্টেডিয়ামের মূল মাঠের বড় একটা অংশজুড়ে তৈরি হচ্ছে মঞ্চ। সরাসরি মাঠে বসে কনসার্ট উপভোগ করতে পারবেন ১০ হাজার দর্শক। অনুষ্ঠানের প্রথম স্লটে পারফর্ম করবেন মমতাজ ও জনপ্রিয় ব্যান্ড মাইলস। চার ঘণ্টাব্যাপী কনসার্টের দ্বিতীয় স্লটে মঞ্চে উঠবেন এ আর রহমান। পুরো অনুষ্ঠান বেসরকারি স্যাটেলাটে চ্যানেল নিউজ টোয়েন্টিফোরে৷ সরাসরি সম্প্রচার হবে।

Tags: সংগীত শিল্পী এ আর রহমান আসছেন বাংলাদেশে
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

মির্জাপুরে চোরাই মোটরসাইকেলসহ চোর গ্রেফতার

Next Post

মির্জাপুরে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ

Related Posts

কাবায় গিয়ে ‘বিয়ের’ খবর দিলেন নাজনীন নীহা
বিনোদন

কাবায় গিয়ে ‘বিয়ের’ খবর দিলেন নাজনীন নীহা

নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিশ
বিনোদন

নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিশ

‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ মুকুট জিতলেন সামিরা খান মাহি
বিনোদন

‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ মুকুট জিতলেন সামিরা খান মাহি

Next Post
মির্জাপুরে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ

মির্জাপুরে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষাকেন্দ্রে পরিদর্শনে উপাচার্য

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষাকেন্দ্রে পরিদর্শনে উপাচার্য

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ

কুষ্টিয়া পুলিশ লাইনস খুলনা রেঞ্জ সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা

কুষ্টিয়া পুলিশ লাইনস খুলনা রেঞ্জ সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা

কুষ্টিয়ায় উত্ত্যক্ত করার প্রতিবাদে তরুণীকে ছুরিকাঘাত

কুষ্টিয়ায় উত্ত্যক্ত করার প্রতিবাদে তরুণীকে ছুরিকাঘাত

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist