Thursday, 12 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

মধুপুরে বিষমুক্ত নিরাপদ সবজি চাষ

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Tuesday, 23 May, 2023.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
মধুপুরে বিষমুক্ত নিরাপদ সবজি চাষ
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

নাজিবুল বাশার, মধুপুর (টাঙ্গাইল):মটাঙ্গাইলের মধুপুরে জৈবিক ভাবে বিষমুক্ত সবজি চাষ শুরু করেছে কৃষকরা। সেক্স ফেরোমন ফাঁদ, হলুদ আঠালো ফাঁদ ব্যবহার করে বিষমুক্ত সবজি চাষ করে লাভবান হচ্ছে তারা। পরিবেশ ও গুণগত সম্মত সবজি হওয়ায় স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে এখানকার সবজি। এতে দামও ভালো পাচ্ছে কৃষকরা।
ফলে দিনদিন স্থানীয়দের মাঝে নিরাপদ বিষমুক্ত সবজি চাষে আগ্রহ বাড়ছে। তবে কৃষকরা বলছে করোনার আগে এই এলাকার সবজি বিদেশে রপ্তানি করা হতো। করোনার পর থেকে তা বন্ধ রয়েছে। পুণরায় বিদেশে সবজি রপ্তানি করতে সরকারের সহযোগিতা চান তারা। আর কৃষি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব বিষমুক্ত সবজি চাষ পরিদর্শনে এসে বলছে বিদেশে সবজি রপ্তানি করতে পদক্ষেপ হাতে নেয়া হয়েছে।

কৃষি বিভাগ ও স্থানীয় কৃষকরা জানান, মধুপুরের লাল মাটিতে আনারস কলাসহ অন্যান্য ফসল চাষ করা হতো। ধান পাট চাষ করে আসল তোলে আনাই ছিল কঠিন। মধুপুরের উত্তর এলাকায় কুড়াগাছা গ্রামে প্রথম বানিজ্যিক ভাবে সবজি চাষ শুরু হয়।

মধুপুরে এ বছর বেগুন ২৩০ হে., ডাটা ১১২ হেক্টর, চাল কুমড়া ৮০, মিষ্টি কুমড়া ৯০, চিচিঙ্গা ৫০, ধ্ন্ধুল ৭০, ঝিঙা ৫০, ঢেঁড়স ৭৬, পটল ৩৫, কাকরোল ২০, বরবটি ২৭, করলা ৮০, শসা ১২৫, কলমি শাক ৩০, পাট শাক ৬০, পুঁইশাক ৩৫ ও কচু ৩৩৫ হেক্টর সহ মোট ১৪ শ, ৮৫ হেক্টর সবজি চাষ হয়েছে। তবে কৃষি বিভাগের সহযোগিতা ও পরার্মশে এ গ্রামের কুষক কৃষক আলমগীর হোসেন ২২ বছর যাবত অর্গানিক পদ্ধতিতে সবজি চাষ করে যাচ্ছেন। তিনি ২০১৪ সালে কৃষি অফিস থেকে পরামর্শ ও ট্রেনিং নিয়ে বিষমুক্ত নিরাপদ সবজি চাষ শুরু করেন তিনি। বর্তমানে তার ১৭ বিঘা জমিতে বেগুন, চিচিঙ্গা, পটল, ঢেঁড়স, শষা, মরিচসহ নানা সবজি চাষ করছেন ।

তিনি জানান, বিষমুক্ত নিরাপদ সবজি হওয়ায় বিশ্বের ১৪টি দেশে সবজি রপ্তানি করেছেন তিনি। করোনার সময় থেকে তা বন্ধ থাকলেও বর্তমানে খরচ বাদে বছরে তার আয় প্রায় কোটি টাকা।
শুধু আলমগীর নয়। এই এলাকায় অনেক কৃষক এখন কম্পোস্ট, গোবর সার, জৈবিক ভাবে সেক্স ফেরোমন ফাঁদ, হলুদ আঠালো ফাঁদ ব্যবহার করে বিষমুক্ত সবজি চাষ করছেন। বিষমুক্ত সবজি হওয়ায় এর চাহিদা রয়েছে দেশব্যাপি। ফলে কৃষকরা দামও পাচ্ছে ভালো। এতে আগ্রহ বাড়ছে কৃষকদের।
যে কারণে কুড়াগাছা একটি মডেল সবজি গ্রাম হিসেবে পরিচিত। এখানকার সবজি কীটনাশক বিষমুক্ত হওয়ায় প্রতিদিন দেশের বিভিন্ন জেলা থেকে পাইকাররা এসে সবজি কিনে নিয়ে যায়।
মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল জানান, গড় এলাকার লাল মাটি আনারস, কলাসহ সবজি চাষের বিশেষ উপযোগি। এবার এ এলাকায় বেগুন, লাউ, শিম, চিচিঙ্গা, পটলসহ বিভিন্ন ১৪ শ’ ৮৫ হেক্টর জমিতে সবজি আবাদ হয়েছে। এ বছর বিষমুক্ত সবজি চাষ করে কৃষকরা লাভবান হচ্ছে বলে তিনি জানান।
টাঙ্গাইলের উপ পরিচালক আহসানুল বাসার হানান, টাঙ্গাইলে জৈবসার ও আইপিএমের মাধ্যমে সবজি চাষ করা হচ্ছে। এতে কোন প্রকার কীটনাশক ব্যবহার করার প্রয়োজন নেই। বিষমুক্ত সবজি চাষ করে এলাকার কৃষকরা পরিবশে বান্ধব সবজি বিক্রি করে লাভবান হচ্ছে। এর ফলে এলাকার কৃষকদের সুনাম ও এলাকার সবজির মান সারাদেশে ছড়িয়ে পড়ছে।
কুষি মন্ত্রনালয়রর অতিরিক্ত সচিব মো. মাহবুবুল হক পাটোয়ারী জানান, মধুপুর গড় এলাকার বিষমুক্ত সবজির গুনগত মান ভালো থাকার কারণে দেশ ও বিদেশেও চাহিদা রয়েছে। যাতে এ এলাকার সবজি রপ্তানি করা যায় কৃষি মন্ত্রীর সহযোগিতায় আমরা কাজ করবো। তিনি সবজি ক্ষেত পরিদর্শন করে খুশি হয়েছেন বলে জানান।
করোনার সময় থেকে বিদেশে সবজি রপ্তানি বন্ধ থাকায় কিছুটা হতাশ কৃষকরা। সরকারের সহযোগিতায় খুব শীগ্রই আবারো বিদেশে সবজি রপ্তানি করতে পারবেন এমনিই আশা তাদের।

দৈনিক দেশতথ্য//এইচ//

Tags: মধুপুরে বিষমুক্ত নিরাপদ সবজি চাষ
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

সড়ক দুর্ঘটনায় সেনাবাহিনীর সদস্যর মৃত্যু

Next Post

মৌলভীবাজারে বরবটি চাষে বাম্পার ফলন

Related Posts

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক
জাতীয় খবর

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

আত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় খবর

আত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু
প্রধান খবর

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

Next Post
মৌলভীবাজারে বরবটি চাষে বাম্পার ফলন

মৌলভীবাজারে বরবটি চাষে বাম্পার ফলন

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist