Saturday, 14 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

‘মধুপুরে শালবনে আবার শাল গাছ ফেরত আনা হবে’

দেশতথ্য রিপোর্ট by দেশতথ্য রিপোর্ট
Sunday, 25 May, 2025.
in প্রধান খবর, স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
‘মধুপুরে শালবনে আবার শাল গাছ ফেরত আনা হবে’
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

নাজিবুল বাশার, মধুপুর (টাঙ্গাইল) : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান টাঙ্গাইলে মধুপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ বনে বসবাসকারীদের বিরুদ্ধে দায়ের করা ১২৯ টি মামলা প্রত্যাহার ও তাদেরকে উচ্ছেদ করা হবে না বলে ঘোষণা দিয়েছে।

২৫ মে রোববার দুপুরে টাঙ্গাইল বনবিভাগের মধুপুর বনে টেলকি এলাকায় শালবনের পুনঃপ্রতিষ্ঠা কার্যক্রমের অংশ হিসেবে দেশী প্রজাতির শাল গামারিসহ বিভিন্ন গাছের চারা রোপণকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শালবনে আবার শাল গাছ ফেরত আনা হবে। তাই আসন্ন বর্ষায় বেশি বেশি শাল গাছ রোপন করতে হবে। এখানে যারা বনবাসী আছেন তাদের এই বন রক্ষায় ভূমিকা পালন করতে হবে। এসব কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হচ্ছে। বনে যে জায়গা বেদখল আছে সে গুলো চিহ্নিত করতে সীমানা পিলার দেয়া হচ্ছে।

তিনি আরও বলেন, শালবনে বাণিজ্যিকভাবে ইউক্যালিপটাস ও আকাশিয়া প্রজাতির গাছ রোপন করা হয়। সে গুলো ক্রমান্নয়নে বন্ধ করা হবে। স্থানীয় গারো কোচসহ বসতিদের কোন উচ্ছেদ করা হবে না। ১২৯ টি বন মামলা প্রত্যাহার করার ঘোষণা দিয়ে তিনি বলে যারা বন বিভাগের লোকদের গায়ে হাত দিয়েছে, রক্তাক্ত করেছে তাদের মামলা প্রত্যাহার করা হবে না বলেও জানান। পরে মধুপুরের নার্সারি মালিক আবু হানিফের দেয়া বিভিন্ন দেশি প্রজাতির ফলজ বনজ ওষধি গাছের শিক্ষার্থীদের মাঝে বিতরণ কার্যক্রমে অংশ নেন।

পরে ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলার জেলার সীমান্তবর্তী মধুপুর বনাঞ্চলের রাজাবাড়ী এলাকায় সীমানা চিহ্নিতকরণের কাজ পরিদর্শন ও সীমানা পিলার স্থাপনের মাধ্যমে ‘স্থানীয় জনগোষ্ঠীর অংগ্রহণের মাধ্যমে মধুপুর শালবন পুন:প্রতিষ্ঠা’ প্রকল্পের কার্যক্রমও উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রখ্যাত বন্যপ্রাণী বিশেষজ্ঞ অধ্যাপক ড. মোহাম্মদ আলী রেজা খান, প্রধান বন সংরক্ষক মো.আমীর হোসাইন চৌধুরী, বন সংরক্ষক, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য এম মাহমুদুর রহমান, বন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব নাভিদ শফি উল্লাহ, টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক, টাঙ্গাইল বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মহসিন হোসেন, মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন, সহকারি কমিশনার ভূমি রিফাত আনজুম পিয়া, সহকারী বন সংরক্ষক আবু সালেহ, মধুপুর থানা অফিসার্স ইনচার্জ ইমরানুল কবির সহ বন বিভাগ ও প্রশাসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পরে বন এলাকার লহুরিয়া হরিণ প্রজনন কেন্দ্রের অভ্যন্তরে শেডে ২০টি ময়ুর ও পুকুরে ৭৩টি কচ্ছপ ছাড়া কার্যক্রমের উদ্বোধন করেন ।

বিকেলে দোখলা জাতীয় উদ্যান মাঠে আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবসের আলোচনা সভায় অংশ নেন। এর আগে দোখলা পৌঁছালে তাকে গারো মান্দি শিশু ও নারী তাদের গানের তালে তালে বরণ করে নেয়। দকমান্দা দকশাড়ী পড়িয়ে সম্মাননা দেন।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

সাপাহারে উন্নয়ন মেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

Next Post

নওগাঁয় তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

Related Posts

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু
স্থানীয় খবর

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে
স্থানীয় খবর

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার
স্থানীয় খবর

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

Next Post
নওগাঁয় তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

নওগাঁয় তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

Discussion about this post

সর্বশেষ সংবাদ

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, গ্রেপ্তার ৩

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, গ্রেপ্তার ৩

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist