Saturday, 14 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

মধ্যনগর থেকে কলমাকান্দা বারোমাসি সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Saturday, 14 November, 2026.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
মধ্যনগর থেকে কলমাকান্দা বারোমাসি সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

আল হেলাল,সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের মধ্যনগর থেকে নেত্রকোনার কলমাকান্দা পর্যন্ত সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনের দাবিতে মানববন্ধন করেছেন দুই উপজেলার দুই শতাধিক মানুষ।

প্রয়োজনীয় ব্রিজ ও কালভার্ট নির্মাণ করে পানি প্রবাহ সচল রাখার মাধ্যমে সড়কটি সারা বছর চলাচলযোগ্য (অলওয়েদার) করার দাবি জানিয়েছেন তাঁরা।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১১টায় ‘সংযোগ, সুরক্ষা ও টেকসই উন্নয়নে চাই মধ্যনগর টু কলমাকান্দা সড়ক’ স্লোগানে দুই উপজেলার এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী, কৃষক, চিকিৎসক, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দুই শতাধিক মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, মধ্যনগর ও কলমাকান্দার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ না থাকায় দুই উপজেলার মানুষকে দীর্ঘদিন ধরে যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। একটি টেকসই সড়ক নির্মিত হলে দুই অঞ্চলের মানুষের যোগাযোগ সহজ হবে। পাশাপাশি হাওরের উৎপাদিত কৃষিপণ্য পরিবহন ও বাজারজাতকরণ, ব্যবসা-বাণিজ্যের প্রসার, শিক্ষার্থীদের যাতায়াত এবং চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ বাড়বে। এতে দুই উপজেলার আর্থসামাজিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে।
মানববন্ধনে মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল বাসার বলেন, মধ্যনগর থেকে কলমাকান্দা পর্যন্ত সরাসরি সড়ক যোগাযোগ গড়ে উঠলে দুই উপজেলার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি কমবে। কৃষিপণ্য সহজে বাজারজাত করা যাবে। শিক্ষা, চিকিৎসা ও ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি হবে। তিনি আরও বলেন, এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা একটি টেকসই ও সারা বছর চলাচলযোগ্য সড়ক। এ দাবি বাস্তবায়নে কলমাকান্দা-দুর্গাপুর আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল মহোদয় এবং সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের প্রয়োজনীয় উদ্যোগ কামনা করেন তিনি।
চিকিৎসক ডা. মুক্তাদির হোসেন সুজন বলেন, মধ্যনগর ও কলমাকান্দার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ না থাকায় জরুরি চিকিৎসাসেবা গ্রহণের ক্ষেত্রেও মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। সড়কটি নির্মিত হলে রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়া সহজ হবে। তাই জনস্বার্থে অবিলম্বে এ সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া প্রয়োজন।
উপজেলা যুবদলের স্বাক্ষর ক্ষমতা প্রাপ্ত যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান জিয়া বলেন, একটি এলাকার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে উন্নত যোগাযোগব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মধ্যনগর ও কলমাকান্দার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ প্রতিষ্ঠিত হলে বিশেষ করে কৃষক, শিক্ষার্থী, রোগী ও ব্যবসায়ীরা বেশি উপকৃত হবেন। মধ্যনগর প্রতিনিধি সাইদুর রহমান জিয়া জানান,মানববন্ধনে বক্তারা দ্রুত সম্ভাব্যতা যাচাই, প্রয়োজনীয় সমীক্ষা ও পরিকল্পনা গ্রহণ করে সড়কটি নির্মাণের কার্যকর উদ্যোগ নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়,স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানান।
মানববন্ধনে উপজেলা সদর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক কামাল হোসেন, যুবদলের যুগ্ম আহ্বায়ক মহিবুর রহমান মানিক,জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক চয়ন দেবনাথ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বাপ্পি ও মনোয়ার হোসেন মুন্না,শিপলু সহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

Related Posts

নোয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
স্থানীয় খবর

নোয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
স্থানীয় খবর

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

ইয়াবা সেবনের ভিডিও ফেসবুকে, কলাপাড়ায় ছাত্রদল নেতা বহিষ্কার
স্থানীয় খবর

ইয়াবা সেবনের ভিডিও ফেসবুকে, কলাপাড়ায় ছাত্রদল নেতা বহিষ্কার

Discussion about this post

সর্বশেষ সংবাদ

মধ্যনগর থেকে কলমাকান্দা বারোমাসি সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

মধ্যনগর থেকে কলমাকান্দা বারোমাসি সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নোয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

নোয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

ইয়াবা সেবনের ভিডিও ফেসবুকে, কলাপাড়ায় ছাত্রদল নেতা বহিষ্কার

ইয়াবা সেবনের ভিডিও ফেসবুকে, কলাপাড়ায় ছাত্রদল নেতা বহিষ্কার

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist