Saturday, 14 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

মনপুরায় হরিণের মাংসসহ এক হরিণ শিকারী আটক

সাইফুল by সাইফুল
Tuesday, 30 May, 2023.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
মনপুরায় হরিণের মাংসসহ এক হরিণ শিকারী আটক
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

ভোলার মনপুরায় জবাইকৃত হরিণের ১৫ কেজি মাংসসহ এক হরিণ শিকারীকে আটক করেছে পুলিশ। এই সময় সংঘবদ্ধ চক্রের অপর পাঁচ সদস্য পালিয়ে যায়।

পরে মঙ্গলবার দুপুর ২ টায় আটককৃত এক হরিণ শিকারীসহ পালিয়ে যাওয়া চক্রের অপর পাঁচ সদস্যদের বিরুদ্ধে বণ্যপ্রাণী নিধন আইনে মামলা করে পুলিশ।

এর আগে মঙ্গলবার গভীর রাত সাড়ে ৩ টায় উপজেলা সদর ফায়ার সার্ভিস স্টেশনের উত্তর পাশের পাকা সড়কের ওপর থেকে মাংসসহ হরিণ শিকারীকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

আটককৃত হরিণের শিকারী হলেন, মোঃ কালু (২৮)। তিনি উপজেলার মনপুরা ইউনিয়নের ঈশ্বরগঞ্জ গ্রামের ৮ নং ওয়ার্ডের বাসিন্দা গেদু সর্দারের ছেলে। এছাড়াও পালিয়ে যাওয়া অপর সদস্যরা হলেন, মোঃ শাখাওয়াত (৩৩), মোঃ শাহীন (২৫), সামসুল আলম (৪২), ফারুক ওরফে কালা ফারুক (২৫) ও মোঃ কুট্টি (৪০)। এদর সবার বাড়ি উপজেলার মনপুরা ইউনিয়নের বিভিন্ন গ্রামে।

পুলিশ সূত্রে জানা যায়, একদল হরিণ শিকারী বদনার চর থেকে হরিণ শিকার করে হরিণের মাংস নিজেদের মধ্যে ভাগবাটোয়ার করে নিয়ে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এস. আই ইয়াকুবের নের্তৃত্বে পুলিশের একটি টিম মঙ্গলবার রাত সাড়ে ৩ টায় উপজেলা সদর ফায়ার সার্ভিস স্টেশনের উত্তর পাশে সড়কে অভিযান চালায়। এই সময় ব্যাগ হাতে একদল লোক যাওয়ার সময় পুলিশ চ্যালেঞ্জ করলে ব্যাগ ভর্তি জবাইকৃত হরিণের ১৫ কেজি মাংসসহ কালুকে আটক করে। এই সময় চক্রের অপর ৫ সদস্য পালিয়ে যায়। পরে পুলিশের জেরার মুখে আটককৃত হরিণ শিকারী কালু চক্রের অপর ৫ সদস্যের নাম জানায়। পরে পুলিশ আটককৃত হরিণ শিকারী কালু সহ চক্রের অপর ৫ সদস্যের বিরুদ্ধে বন্যপ্রাণী নিধন আইনে মামলা করে।

এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ১৫ কেজি হরিণের মাংসসহ এক হরিণ শিকারীকে আটক করে। আটককৃত হরিণ শিকারীর তথ্যে চক্রের অপর পাঁচ সদস্যসহ হরিণ শিকারীর বিরুদ্ধে বণ্যপ্রাণী নিধন আইনে মামলা করা হয়েছে।

তিনি আরও জানান, পালিয়ে যাওয়া চক্রের অপর সদস্যদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৩০ মে ২০২৩

Tags: হরিণ শিকারী আটক
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

মৌলভীবাজারে আলাদা ভাবে জিয়াউর রহমান’র শাহাদাৎ বার্ষিকী পালন

Next Post

বন্ধ হয়ে যাচ্ছে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র

Related Posts

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু
স্থানীয় খবর

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে
স্থানীয় খবর

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার
স্থানীয় খবর

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

Next Post
বন্ধ হয়ে যাচ্ছে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র

বন্ধ হয়ে যাচ্ছে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র

Discussion about this post

সর্বশেষ সংবাদ

চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রে ফ্লাইট চলাচল স্বাভাবিক

চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রে ফ্লাইট চলাচল স্বাভাবিক

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist