Thursday, 12 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

মনোনয়নপত্র বাতিল চেয়ে বিএনপি নেতার আবেদন

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Tuesday, 28 November, 2023.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
মনোনয়নপত্র বাতিল চেয়ে বিএনপি নেতার আবেদন
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিন ও তাঁর ছেলে মোহাম্মদ কায়সারের নামে মনোনয়নপত্র নেওয়ার ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন গিয়াস উদ্দিন।

মনোনয়নপত্রটি বাতিল চেয়ে তিনি রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করেছেন।

সোমবার দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হকের ই–মেইল ও লোক মারফত আবেদনটি পাঠিয়েছেন বলে জানান বিএনপির এই নেতা।

বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যাবে না বলে বিএনপির নীতিগত সিদ্ধান্ত রয়েছে। এই সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আয়োজনের দাবিতে আন্দোলন করে যাচ্ছে দলটি। এর মধ্যে রোববার বিকেলে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কার্যালয় থেকে জানা যায়, স্বতন্ত্র হিসেবে নির্বাচন লড়তে মনোনয়নপত্র নিয়েছেন গিয়াস উদ্দিন ও তাঁর ছেলে কায়সার।

খোঁজ নিয়ে জানা যায়, গিয়াস উদ্দিনের আরেক ছেলে কাউন্সিলর মোহাম্মদ সাদরিলের একান্ত সচিব পরিচয়ে নাজমুল হোসেন নামের এক ব্যক্তি জেলা নির্বাচন কার্যালয় থেকে দুটি মনোনয়নপত্র নিয়ে যান।

রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো আবেদনে গিয়াস উদ্দিন জানান, নারায়ণগঞ্জ-৪ আসন থেকে নির্বাচনে অংশ নিতে তিনি ও তাঁর ছেলে জেলা নির্বাচন কার্যালয় থেকে কোনো মনোনয়নপত্র সংগ্রহ করেননি। কাউকে মনোনয়নপত্র তুলে নিতে ক্ষমতাপত্রও প্রদান করেননি। যদি কেউ মনোনয়নপত্র তুলে থাকেন তাহলে গ্রহণকারীর ব্যক্তির কাছে অনুমতিপত্র ও ক্ষমতাপত্র আছে কি না, সেটি যাচাই না করায় প্রশ্ন তুলেন বিএনপির এই নেতা।

আবেদনে নিজেকে ‘মুক্তিযুদ্ধকালীন অধিনায়ক’ দাবি করে গিয়াস উদ্দিন বলেন, মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়নের জন্য সরকারের পদত্যাগ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের আদর্শে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা, আইনের শাসন ও জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছেন তিনি। এই সংগ্রাম সফল না হওয়া পর্যন্ত তিনি ও তাঁর সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকাতলে থেকে আন্দোলন চালিয়ে যেতে বদ্ধপরিকর। কোনো লোভ, লালসা ও প্রলোভন আদর্শচ্যুত করতে পারবে না।

গিয়াস উদ্দিনের পক্ষে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক। তিনি বলেন, ‘মনোনয়নপত্র বাতিল চেয়ে একটি মেইল ও লোক মারফত একটি আবেদেন আমরা পেয়েছি। এটি গিয়াস উদ্দিন নিজে পাঠিয়েছেন কি না, সেটি আমরা জানি না।’

জেলা প্রশাসক আরও বলেন, ‘গিয়াস উদ্দিনের ছেলে কাউন্সিলর সাদরিলের একান্ত সচিব পরিচয়ে নাজমুল হোসেন নামের এক ব্যক্তি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ট্রেজারি চালান ও মুঠোফোন নম্বর দিয়ে গিয়াস উদ্দিন ও তাঁর ছেলের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করে নিয়ে গেছেন। আমাদের কাছে এর ভিডিও ফুটেজও রয়েছে।’

খোঁজ নিয়ে নিয়ে জানা গেছে, নাজমুল হোসেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ সাদরিলের একান্ত সচিব। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর মনোয়ারা বেগম। তবে নাজমুলের বক্তব্যের জন্য তাঁর মুঠোফোন নম্বরে কল করা হলে সংযোগ বন্ধ পাওয়া যায়।

সার্বিক বিষয়টিকে গভীর ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেছেন গিয়াস উদ্দিন। বিএনপির এই নেতা বলেন, তাঁর ও তাঁর ছেলের পক্ষে যিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছে, তিনি দলের কেউ নন। তাঁকে চেনেন না বলে দাবি করেন গিয়াস উদ্দিন। ছেলে সাদরিলের একান্ত সচিব নাজমুল হোসেন মনোনয়নপত্র নিয়ে গেছেন, জেলা নির্বাচন কার্যালয়ের এমন তথ্যের জবাবে তিনি বলেন, ‘এ রকম কারও সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা সরকার পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলনে আছি। দলের সিদ্ধান্তের বাইরে নির্বাচনে যাওয়ার প্রশ্নই ওঠে না।

দৈনিক দেশতথ্য//এইচ//

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

মৃত উজ্জল ড্রাইভারের পরিবারকে আর্থিক অনুদান প্রাদন

Next Post

যশোরে ইয়াবাসহ ৩ মাদক কারবারী আটক

Related Posts

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক
জাতীয় খবর

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

আত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় খবর

আত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু
প্রধান খবর

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

Next Post
যশোরে ইয়াবাসহ ৩ মাদক কারবারী আটক

যশোরে ইয়াবাসহ ৩ মাদক কারবারী আটক

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist