ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ৪ জনকে ভারত থেকে বাংলাদেশে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি।
শনিবার দুপুরে মহেশপুর ব্যাটেলিয়ন ( ৫৮ বিজিবির) অধীনস্থ কুসুমপুর বিওপির চাপাতলা মাজার এলাকায় এ ঘটনা ঘটে ।
মহেশপুর (৫৮) বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার দুপুর ১ টার দিকে সীমান্তে ভারতের ১৯৪ বিএসএফ ব্যাটেলিয়নের মাহেন্দ্রা ক্যাম্প ৪ জন ব্যক্তিকে বাংলাদেশে পুশইন করার চেষ্টা চালায়।তাদের মধ্যে দুইজন পুরুষ ১ জন নারী ও ১ জন শিশু রয়েছে। তবে বিএসএফের এই তৎপরতা সীমান্ত অতিক্রম করার আগেই বিজিবির কুসুমপুর বিজিবির নিয়মিত টহল দলের নজরে আসে। বিজিবি সদস্যদের তীব্র বাধা ও শক্ত অবস্থানের মুখে বিএসএফ তাদের বাংলাদেশে ঠেলে পাঠাতে ব্যর্থ হয়। তবে পুশইনের ৪ ব্যক্তি বর্তমানে শূন্য রেখা থেকে ভারতের প্রায় ১৫০ গজ অভ্যন্তরের একটি কলাবাগানে অবস্থান করছেন। বিজিবির পক্ষ থেকে ঘটনার বিষয়ে প্রতিপক্ষ ১৯৪ বিএসএফ ব্যাটেলিয়নকে আনুষ্ঠানিকভাবে অবগত করা হয়েছে।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন








Discussion about this post