Monday, 9 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ এইমন্ত্রে লালন তিরোধান দিবস আজ

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Saturday, 17 October, 2026.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ এইমন্ত্রে লালন তিরোধান দিবস আজ
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

কুষ্টিয়া প্রতিনিধি:
‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ বাউল সাধক ফকির লালন সাঁই’য়ের রেখে যাওয়া শ্বাশত এই বাণীর প্রতিপাদ্য ধারণ করে ১৩৬ তম তিরোধান দিবস উদ্যাপনে ৩দিনের আয়োজন শুরু।

১৭ অক্টোবর শনিবার থেকে ১৯ অক্টোবর ২০২৬ সোমবার পর্যন্ত সাঁইজির ভক্ত আশেকান অনুসারী ছাড়াও লক্ষ মানুষের পদভারে মুখ থাকবে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেউড়িয়া আঁখড়াবাড়ি সহ আশপাশের বিস্তীর্ন এলাকা জুড়ে।

দেশ-বিদেশ ও দুর-দুরান্ত থেকে আগত শত সহস্র ভক্ত আশেকান অনুসারীরা তাদের নিজস্ব রীতি আচারের মধ্যদিয়ে সমাগতরা মশগুল থাকলেও এর আনুষ্ঠানিক আয়োজন থাকে। শনিবার সন্ধায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের সহযোগিতায় কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজন ও তত্ত্বাবধায়নে লালন একাডেমী চত্বরে একাডেমীর সভাপতি ও কুষ্টিয়া জেলা প্রশাসক মো: তৌহিদ বিন-হাসান এর সভাপতিত্বে আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করছেন সংস্কৃতিক বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি। সেখানে গেষ্ট অব অনার হিসেবে থাকছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্টা ডা: জাহেদ উর রহমান। অনুষ্ঠানের প্রথম দিনের মুখ্য আলোচক হিসেবে আলোচনা করবেন বিশিষ্ট প্রাবন্ধিক ড. রশিদুন নবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকছেন কুষ্টিয়া-১ এর সংসদ সদস্য রেজা আহমেদ, সংরক্ষিত মহিলা আসন-৩০৬ এর সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের অতি: সচিব এ কে এম আব্দুল্লাহ খান, কুষ্টিয়া পুলিশ সুপার আমিনুল ইসলাম এবং জেলার বিএনপির সাবেক সভাপতি সবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমী। এছাড়া লালন একাডেমীর পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখছেন লালন অনুসারী ও সাধক হৃদয় শাহ এবং লালন সাধক মিস আসমা খানম। এই আয়োজনের প্রথম পর্বের উদ্বোধন ও আলোচনা শেষে গভীর রাত পর্যন্ত লালন মঞ্চে দেশের খ্যাতিনামা বাউল শিল্পী ও লালন একাডেমীর শিল্পীদের পরিবেশনায় চলবে লালন সংগীত।

১২৯৭ বাংলা সনের ১ কার্তিক, ১৮৯০ সালের ১৭ অক্টোবর এই আধ্যাত্নিক বাউল সাধক লালন সাঁই’র মৃত্যু হয়। তার তিরোধান দিবসকে কেন্দ্র করে প্রতি বছর ভক্তরা এ উৎসব পালন করতে সমবেত হয়ে থাকে। এসময় আঁখড়াবাড়ি দেশ-বিদেশ থেকে আগত লক্ষ প্রানের পদভারে মুখরিত হয়ে উঠে। শত বছর পূর্ব থেকেই দিবসটি ঘিরে প্রচলিত আনুষ্ঠানিক আয়োজনের বাইরে প্রিয় মহামতি লালন শাহ’য়ের ভক্ত আশেকান অনুসারীরা ছুটে আসেন সাঁইজির এই তীর্থধামে। পরম গুরুভক্তির আস্বাদনে গানের বানীতে তৃষ্ণার্ত ও অস্থির আত্মার শান্তি পাওয়ার টানে ছুটে এসেছেন তারা। প্রতিক্ষিতি এই দিনটিতে সাইজির বানীর পরশ পাওয়ার ব্যাকুল বাসনায় দুই একদিন আগেই ছেউড়িয়ার আখড়াবাড়িতে ঠাঁই নিয়েছিলেন তারা। আগত এসব ভক্তদের সকালে বাল্যসেবা ও দুপুরে পূর্র্নসেবা গ্রহনের মধ্যদিয়ে নিজেদের ঘরানায় ছোট ছোট মজমা করে আত্মস্থ বানীগুলি একে অন্যের সাথে বিনিময় করেন গানের মাধ্যমে। ‘হাওয়া দমে দেখনা রে তার আসল ব্যানা, কে বানাইলো এমন রং মহল খানা’ দোতারা হাতে লালন শাহের মাজার মিলনায়তনে বসে আসর জমিয়েছেন আগত লালন ভক্ত বাউল অনুসারীরা। সহস্রাধিক উৎসুক দর্শক শ্রোতা কেউবা বসে কেউবা দাঁড়িয়ে শুনছেন এসব বাউল গান।
গুরু সাঁইজিকে স্মরণ করতে আগত আঁখড়াবাড়ির এককোনে ঠাঁই নেয়া ফকির রশিদ শাহ বলেন, যেহেতু প্রশাসনের মাধ্যমে সাঁইজির তীর্থধাম পরিচালিত সেকারনে তারা তাদের মতো করে প্রচলিত অনুষ্ঠান করবেন। তবে আমরা কিন্তু মূল ভুলে নকল নিয়ে ব্যস্ত থাকলে দিনশেষে অপূর্ন আত্মায় খুধা নিয়েই ফিরে যেতে হবে। তাই সাধু ভক্তরা দীর্ঘ প্রতিক্ষার পর এই দিনটিতে আসার সুযোগটার পূর্নতা নিয়েই ফিরতে চাই। সাঁইজির বানীতে অতুষ্ট অস্থির আত্মার শান্তি নিতেই বার বার এখানে ছুটে আসা।
লালন সাধক ফকির হৃদয় শাহ বলছেন, লালন শাহের যে দর্শন, সেই দর্শন মতে আমরা যারা লালন অনুসারী লালনের পথকে মেনে নিয়ে আমরা যে জীবন-যাপন করি, তারই একটি বিশেষ দিক হচ্ছে এই পূন্যতীর্থের দিবসটির প্রতি সর্বদা অনুরক্ত থাকা। সভ্যতার সুচনাতে দার্শনিক সক্রেটিস বলেছিলেন ‘নো দ্যা সেলফ’ বা ‘নিজেকে জানো’ সেই দর্শনবোধের উন্মেষ ঘটিয়ে সাঁইজির রেখে যাওয়া বানীতেও আজ মানবতা মনুষ্যত্বের আলো বিচ্ছুরণ ঘটছে আমাদের যাপিত জীবনে। এখানে এসে মানুষ নিজেকে নতুন রুপে নতুন আঙ্গিকে তৈরী করার চেষ্টা করে। এখন অনেক শিক্ষিত ও জ্ঞ্যানী মানুষও লালনকে ধারন করেন এবং লালন দর্শনকে অনুসরন করছেন। তারই ধারাবাহিকতায় শনিবার সন্ধা থেকে সাধুগুরু বৈষ্ণব গুরু কার্য শুরু করেন। সেখানে সমস্ত লালন ভক্ত বাউল সাধু ভক্ত আশেকানরা অবারিত প্রানের টানে ছুটে এসেছেন এই আখড়্ াবাড়িতে। একদিকে প্রাতিষ্ঠানিক আয়োজন অন্যদিকে ফকির লালন সাঁইজির ভক্ত আশেকানরা যে দুরদুরান্ত থেকে যে ভারাক্রান্ত হৃদয়ে ছুটে এসেছেন তীর্থধামে সেটাই তাদের কাছে আসল। উৎসবকে ঘিরে মানুষ মানুষের কাছে আসবে মিশবে একে অন্যের কাছে শিখবে দু’জনে মিলেমশে একাকার হয়ে যাবে সমৃদ্ধ হবে। এরজন্য ভীরভাট্টা ধুমধাম বা আড়ম্বর কোন আয়োজন নয় বরং সহজ মানুষ সহজ আনন্দ নেয়ার জন্য সহজে সাধু সঙ্গ নেয়ার মধ্যেই সাধুর রেশটুকু নিহিত থাকে।

লালন একাডেমীর সভাপতি ও কুষ্টিয়া জেলা প্রশাসক মো: তৌহিদ বিন-হাসান বলেন, ‘প্রতিবারের ন্যায় এবছরেও ৩দিনব্যাপী বাউল সম্রাট লালন সাঁইজি’র ১৩৬ তম তিরোধান দিবস উদ্যাপনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। শনিবার থেকে শুরু হওয়া এই আয়োজন আগামী সোমবার পর্যন্ত চলবে। বিশ্ব মানবতার জয়গানে লালন মঞ্চে অনুষ্ঠেও সাঁইজির দর্শণ ও গানের বানী ভিত্তিক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানকে সুষ্ঠু ও শান্তিপূর্ন পরিবেশে নিরাপদে সম্পন্ন করতে সব রকম প্রশাসনিক উদ্যোগ নেয়া হয়েছে’।

 

এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

শৈলকুপায় ভাইয়ের লাঠির আঘাতে ভাই নিহত

Next Post

কুষ্টিয়ায় বিক্রি হচ্ছে মাছের আঁশ!

Related Posts

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
স্থানীয় খবর

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু
স্থানীয় খবর

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী
স্থানীয় খবর

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী

Next Post
কুষ্টিয়ায় বিক্রি হচ্ছে মাছের আঁশ!

কুষ্টিয়ায় বিক্রি হচ্ছে মাছের আঁশ!

Discussion about this post

সর্বশেষ সংবাদ

বিপিসির এফডিআর নিয়ে প্রশ্ন, ব্যাংক নির্বাচন থেকে কমিশন বাণিজ্য সবই তদন্তে

বিপিসির এফডিআর নিয়ে প্রশ্ন, ব্যাংক নির্বাচন থেকে কমিশন বাণিজ্য সবই তদন্তে

হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব

হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব

নতুন এনআইডি-পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

নতুন এনআইডি-পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

ফিলিস্তিনি সাংবাদিক আবু শাহেদকে মুক্তি দিল ইসরায়েল

ফিলিস্তিনি সাংবাদিক আবু শাহেদকে মুক্তি দিল ইসরায়েল

এইচএসসিতে পৌনে ১১ লাখ খাতা পুনর্নিরীক্ষণে আবেদন

এইচএসসিতে পৌনে ১১ লাখ খাতা পুনর্নিরীক্ষণে আবেদন

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist