মৌলভীবাজার প্রতিনিধি: স্ত্রী হত্যার দায়ে দায়ের করা মিথ্যা মামলা (নং-২৯৫/২২ইং) থেকে খালাস পেলেন সাংবাদিক অনুজ কান্তি দাশ।
গতকাল (১০ নভেম্বর) মঙ্গলবার সকালে মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মো: রবিউল আউয়াল উক্ত মামলার রায় ঘোষনা করেন।
আদালতে আসামী পক্ষের আইনজীবী মো: সানোয়ার হোসেন ও রাষ্ট্র পক্ষের আইনজীবী মো: আব্দুল মতিন চৌধুরী (পিপি) রায়ের সত্যতা প্রকাশ করেন।
উল্লেখ্য, মোলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রাক্তন সাংবাদিক অনুজ কান্তি দাশের স্ত্রী অনিতা রানী দাশ বিগত ২০২০ সালের পহেলা ডিসেম্বর তারিখে অসুস্থ্যতাজনিত কারনে সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।
এ ঘটনার জের ধরে নিহতের পিতা দিলীপ দাশ বাদী হয়ে নিহতের স্বামী অনুজ কান্তি দাশের উপরে মিথ্যা ও হয়রানীমূলক তথ্য দিয়ে শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করলে সাংবাদিক অনুজ কান্তি দাশকে আটক করা হয়। পওে সাময়িকভাবে জামিনে মুক্ত হন। দীর্ঘ ৬ বছর বিচারিক কার্যক্রম শেষে মঙ্গলবার সকালে মিথ্যা মামলা হতে অব্যাহতি পান তিনি।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন










Discussion about this post