মারফত আফ্রিদী, মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার মিরপুরে থানা পুলিশের বিশেষ অভিযানে বাংলাদেশ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন শামীম মোল্লা (৪০), রাজু মল্লিক (২৬), হাবিল মন্ডল (৪৯) ও সাইদুল ইসলাম (৫৯)।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার মিরপুর থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃত নেতাকর্মীদের বিরুদ্ধে মিরপুর থানায় পৃথক সন্ত্রাস বিরোধী আইন ও নাশকতা মামলা রয়েছে। গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে পুলিশ আটককৃতদের সংশ্লিষ্ট সন্ত্রাস বিরোধী ও নাশকতা মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে।
এব্যাপারে মিরপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, এলাকায় সাধারণ মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের সহিংসতা বা অপতৎপরতা রোধে মিরপুর থানা পুলিশের এই ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন









Discussion about this post