মারফত আফ্রিদ, মিরপুর :
কুষ্টিয়ার মিরপুরে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ২০টি চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে দেয়া হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ছাইবাড়ী বিলে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত এ জাল জব্দ করে পুড়িয়ে দেয়া হয়।
অভিযানে নেতৃত্ব প্রদান করেন, মিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল ইসলাম। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম বলেন, এধরনের অভিযান অব্যাহত থাকবে। এসময় উপজেলা মৎস্য অফিসার আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।
প্রিন্ট করুন








Discussion about this post