কুষ্টিয়ার র্যাব-১২- সিপিসি-১ ও মিরপুর থানা পুলিশের অভিযানে পূর্থক স্থান থেকে র্যাব ও পুলিশের অভিযানে ও সাড়ে ৩২ কেজি গাঁজাসহেএকটি পিকআপ ভ্যান জব্দ করেছে। এই ঘটনায় ২ কেজিসহ ২জনকে আটক করেছে। এ ব্যাপারে মিরপুর থানার পূথক ২ টি মামলা হয়েছে।
সূত্রে জানায়, র্যাব-১২-সিপিসি-১ এর নায়েব সুবেদার শফিকুল ইসলাম ফোর্স নিয়ে বুধবার গভীর রাতে মিরপুর উপজেলার তালবাড়ীয়া ইউনিয়নের রানাখড়িয়া বাজারে জ্যোতি তেল পাম্পের সামনে থেকে একটি টাটা এসি ই-এক্স-২- লুলু পিকআপ ভ্যান আটক করে। সেখান থেকে সাড়ে ৩২ কেজি গাঁজা উদ্ধার করেন।
এ সময় গাঁজা ব্যবসায়ী এরশাদুল হক (৩৪) এবং গাড়ীর চালক মোস্তাককে (২৬) আটক করে। আটকৃতদের বাড়ী কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার পশ্চিম রাম গ্ঙণ এলাকার জালাল উদ্দিনের পুত্র এরশাদুল হক। এবং একই এলাকার মাহা আলমের পুত্র মোস্তাক।
উভয়ের নিকট থেকে ৪২২০ টাকা, মোবাইল ফোন ও ৬০ টি প্লাষ্টিকের ক্যারট জব্দ করেন। ,এ ব্যাপারে মিরপুর থানায় মামলা হয়েছে। যার নং ৬/২১৭ তারিখ ৭/০৭/২৩।
অপর অভিযানে মিরপুর থানার পুলিশ ২ কেজি গাঁজাসহ ২ জন আটক করেছে। থানা সূত্রে জানা গেছে বুধবার রাতে থানার এসআই জামাল ফোর্স নিয়ে জিয়া সড়কের নিকটবর্তী রেলগেট এলাকার সিগনালের পূর্ব পাশে অভিযান করে। সেখান থেকে ২ কেজি গাঁজাসহ মুরাদ ও সজিব নামের ২ জন আটক করেন। আটকৃতদের বাড়ি ফরিদপুর জেলার বোয়ারমারী থানার ২ নং ওয়ার্ড দক্ষিন কামার গ্রামের গাফফারের পুত্র মুরাদ (৬০) এবং একই থানায় চাপলাডাঙ্গা পশ্চিমের আমিনুল হক ওরফে শামসেলের পুত্র সজিব (২২)।
এ ব্যাপারে মিরপুর থানায় মামলা হয়েছে। যার নং ৭/২১৮। পুলিশ উভয় মামলার ৪ আসামীদের জেলা কারাগারে প্রেরন করেছে।
এবি//দৈনিক দেশতথ্য//জুলাই ০৭,২০২৩//
প্রিন্ট করুন







Discussion about this post