কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার মিরপুরে বিদ্যুৎকর্মীরা ফুয়েল ষ্টেশনে তেল নিতে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজের অসৌজন্যমূলক আচরনের শিকার এবং তেল না
পাওয়ায় গোটা উপজেলা জুড়ে বিদ্যুৎহীন হয়ে পড়ার অভিযোগ উঠেছে।
উপজেলা জুড়ে বিদ্যুহীন হওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা থমকে গিয়েছে। কৃষি অধ্যুষিত উপজেলার
সেচ, ছোট ছোট শিল্পকারখানা, ব্যবসা বানিজ্য ব্যাংক কার্যক্রম সবকিছু থমকে পড়েছে বলে অভিযোগ উপজেলার পল্লী বিদ্যুৎ গ্রাহকদের|
তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ অভিযোগকে নাকচ করে বলেন, ‘দেশব্যাপী তেল সংকটে উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশের ন্যায় এখানেও
প্রশাসনের পক্ষ থেকে আইন শৃংখলা বজায় রাখতে তৎপর। বৃহস্পতিবার উপজেলার মল্লিক তেল পাম্পে সকাল থেকে সহস্রাধিক তেল প্রত্যাশিদের নিয়ম মেনে তেল নেয়ার দায়িত্ব পালন করেছি মাত্র| এখানে আইনের চোখে সবাই সমান। কাউকে কোন বিশেষ সুবিধা দেয়ার সুযোগ নেই। একারনে হয়ত কেউ সংক্ষুব্ধ হতেই পারেন’।
মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদির অভিযোগ, গতকাল বুধবার সন্ধার পর
ˆবরি আবহাওয়া ও বজ্রপাতের কারনে গ্রামাঞ্চলের বিদ্যুত লাইনের বিভিন্ন জায়গায় ফল্ট
হওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। গতকাল রাতভর এবং বৃহষ্পতিবার দুপুর পর্যন্ত বিদ্যুৎ
না থাকায় আমাদের মোবাইলের চার্জও শুন্যের কোটায়। কপিম্পউটার চলছে না ইন্টারনেটও
বন্ধ। ফলে সকল প্রকার প্রযুক্তি নিভর কর্মকান্ড স্থবির হয়ে পড়েছে।
ধুবইল গ্রামের চাষী কুদরত আলী জানায়, ‘ মেঘ হলো ধুমধার বজ্রপাত হলো কিন্তু প্রয়োজনীয় বৃষ্টি হলো না। বোরো মৌসুমের ধানক্ষেত পুরোটাই নির্ভর করে সেচের
উপর| বিদ্যুৎ নেই ধান ক্ষেতে পানি দিতে পারছিনা। অন্যের শ্যালো পাম্প থেকে পানি নেয়ার জন্য ডপ হাতে করে পাম্পে আইছি তেল নিতে’। কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতি মিরপুর অঞ্চলের জুনিয়র ইঞ্জিনিয়ার আব্দুল জানায়,
‘গতরাতের ˆবরি আবহাওয়া ও বজ্রপাতের ঘটনায় প্রায় দেড় শতাধিক গ্রাহকের অভিযোগ
পড়ে। ফলে রাত থেকেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিলো।বৃহস্পতিবার সকালে আমরা আমাদের
সকল লাইনম্যানদের কাজ বুঝিয়ে দিয়ে মিরপুর মল্লিক তেল পাম্পে ৪টি মোটর বাইকে
তেল নিতে যায়। সেখানে গিয়ে প্রায় সহস্রাধিক মানুষের দীর্ঘলাইন দেখে বিষয়টি
আমার উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করি এবং ওই পাম্পে উপস্থিত উপজেলা নির্বাহী
কর্মকর্তাকে অনুরোধ করতে বলি যাতে জরুরী বিবেচনায় ¯^ল্প সময়ের মধ্যে আমরা তেল
নিয়ে কাজে যেতে পারি। পরে আমরা ইউএনও স্যারকে গিয়ে অনুরোধ করি বিষয়টি
বিবেচনা করতে। কিন্তু উনি আমাদের অনুরোধ তো শুনেন নাই| উপরন্ত আমাদের সাথে
অসৌজন্যমূলক আচরন করেন এবং আমাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে
হুমকি দেন। এই অবস্থায় আমরা তেল না পেয়ে আমাদের উপকেন্দ্রে ফিরে আসি’।
কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতি মিরপুর অঞ্চলে দায়িত্বরত উপ-মহাব্যবস্থাপক আরিফুল হক
ঘটনারর সত্যতা নিশ্চিত করে জানান, ‘জরুরী বিদ্যুৎ সেবা চলমান রাখতে আমাদের
কারিগরি কাজের কর্মীরা ফিলিং স্টেশনে তেল নিতে গেলে উপজেলা নির্বাহী
কর্মকর্তার ঐদ্ধত্যপূর্ণ আচরণের মুখে তারা তেল না পেয়েই ফিরে আছে| গাড়ির তেল না
পেলে বিদ্যুৎসেবা চালু হবে কিভাবে ? এতে জনদুর্ভোগ সৃষ্টি হওয়ায় আমাদের দু:খ
প্রকাশ করা ছাড়া কোন উপায় নাই।
বিষয়টি নিয়ে মুঠোফোনে আলাপকালে কুষ্টিয়া জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান
জানান, ‘বিষয়টি আমি শুনেছি। এটা দেখার জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে তদন্ত
করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে|
প্রিন্ট করুন






Discussion about this post