মারফত আফ্রিদী, মিরপুর:
কুষ্টিয়ার মিরপুরে সাগরখালী আশ্রয়ণের বাসিন্দাদের মধ্যে বিনামূল্যে বীজ, চারা ও সার বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি অফিসের আয়োজনে নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ শাকসবজি-ফলমূল উৎপাদনের লক্ষ্যে সোমবার দুপুরে উপজেলার সদরপুর ইউনিয়নের আশ্রয়ন প্রকল্পে বিনামূল্যে বীজ, চারা ও সার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি নবাগত জেলা প্রশাসক ইকবাল হোসেন বলেন, বিনা মূল্যে আপনাদের যে বীজ বিতরণ করা হচ্ছে তা বাড়ীর আঙ্গিনায় চাষ করবেন। গাছের চারাগুলো রোপন করবেন। বাড়ীর আশে পাশে চাষ আবাদ ও বনায়ন গড়ে তুলবেন। শাক-সবজি চাষে আমাদের পুষ্টি ঘাটতি পূরণ হবে।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম, কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপসহকারী কৃষি অফিসার সাদ্দাম হোসেন, প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী, পরিসংখ্যান অফিসার ইশরাখ আহমেদ, শিক্ষা অফিসার শামীম আহমেদ প্রমুখ।
প্রিন্ট করুন








Discussion about this post