মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা:
কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমবাড়ীয়া ইউনিয়নের মুহাম্মদপুর ও হালসা মাঠে ২৬ বিঘা জমি সরকারি জমি হিসেবে চিহ্নিত করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিস।
শনিবার (৩১ অক্টোবর) ওই জমিতে লাল পতাকা উত্তোলনের মাধ্যমে সরকারি জমি হিসেবে সীমানা চিহ্নিত করা হয়।
এ সময় মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহিন খসরু জানান, সরকারি জমি উদ্ধারের কার্যক্রমের অংশ হিসেবে ইতোমধ্যে ২৬ বিঘা জমি চিহ্নিত করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার আরও প্রায় ১০০ বিঘা সরকারি জমি উদ্ধার করা হবে।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন









Discussion about this post