স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ সাথে নবাগত ইউএনও আফরোজ শাহীন খসরু মতবিনিময় করেছেন।
মঙ্গলবার বিকেলে ইউএনও’র নিজ কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঈশিতা আক্তার, মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন, সাবেক সভাপতি আছাদুর রহমান বাবু, বাবলু রঞ্জন বিশ্বাস, সাবেক আহ্বায়ক হুমায়ুন কবির হিম, অর্থ-সম্পাদক হাফিজুর রহমান, সাহিত্য সংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আশরাফুল আলম হীরা, সদস্য মজিদ জোয়ার্দ্দার, আলমগীর মন্ডল, জাহিদ হাসান জিহাদ, শেফাদুল ইসলাম চান্নু, সাংবাদিক নাঈম খন্দকার, সাইদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। মতবিনিময় কালে নবাগত ইউএনও আফরোজ শাহীন খসরু সরকারি সকল প্রকল্প বাস্তায়নসহ এ উপজেলার সার্বিক উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন










Discussion about this post