Friday, 13 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

মির্জাপুরে উপজেলা পরিষদ নির্বাচন: ত্রিমুখী হাড্ডা-হাড্ডি লড়াই

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Friday, 31 May, 2024.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
মির্জাপুরে উপজেলা পরিষদ নির্বাচন: ত্রিমুখী হাড্ডা-হাড্ডি লড়াই
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা:
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আগামী ৫ জুন চতুর্থ ধাপে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচন। শেষ মুহর্তে এসে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান পদে চলছে ত্রিমুখী হাড্ডা-হাড্ডি লড়াই।

চেয়ারম্যান পদে তিন জন, ভাইস চেয়ারম্যান পুরুষ পদে দুই জন এবং ভাইস চেয়ারম্যান মহিলা পদে তিন জনসহ ৮ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। ঋণ খেলাপি এবং ধৈত নাগরিক হওয়ার অভিযোগে আওয়ামীলীগ নেতা ও হেভিওয়েড চেয়ারম্যান প্রার্থী মো. রেজাউল করিম বাবুলের মনোয়নপত্র বাতিল হওয়ায় চেয়ারম্যান পদে নির্বাচন নিয়ে চলছে নানা হিসেব নিকেশ।
আজ শুক্রবার (৩১ মে) মির্জাপুর উপজেলা নির্বাচন অফিস সুত্র জানায়, চেয়ারম্যান পদে তিন জন, ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ২ জন এবং ভাইস চেয়ারম্যান মহিলা পদে ৩ জনসহ ৮ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও প্রায়ত চার বারের এমপি এমপি বীর মুক্তিযোদ্ধা একাব্বর হোসেনের পুত্র ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত (আনারস) উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান এ এস এম মোজাহিদুল ইসলাম মনির (কাপ পিরিচ) এবং ইট ভাটা মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বিএনপির সাবেক নেতা ফিরোজ হায়দার খান (মোটর সাইকেল) প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন। ভাইস চেয়ারম্যান পুরুষ পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আজাহারুল ইসলাম আজাহার ( তালা চাবি) এবং মো. শওকত মিয়া (টিউবওয়েল) প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন। ভাইস চেয়ারম্যান মহিলা পদে মহিলা আওয়ামীলীগ নেত্রী ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান এবং উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা (ফুটবল), জেলা মহিলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক চাঁদ সুলতানা (হাঁস) কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগর সহসভাপতি এবং বাংলাদেশ চলচিত্র শিল্পী সমিতির সিনিয়র সহসভাপতি ডি এ তায়েবের স্ত্রী মাহবুবা শাহরীন (কলসি) প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন।
উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ এবং সাধারণ ভোটারগন বলেছেন, চেয়ারম্যান পদে তিন প্রার্থী একন শক্ত অবস্থানে রয়েছেন। দিন রাত তারা গণসংযোগ, পথসভা, উঠান বৈঠকসহ বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়ে ভোটারদের কাছে ভোট চাইছেন। আওয়ামীলীগের বৃহৎ একটি অংশ অবস্থান নিয়েছেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান এ এস এম মোজাহিদুল ইসলাম মনির (কাপ পিরিচ)পক্ষে। তারা দিন রাত বিভিন্ন এরাকায় কাজ করে যাচ্ছেন। অপর দিকে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও প্রায়ত চার বারের এমপি বীর মুক্তিযোদ্ধা একাব্বর হোসেনের পুত্র ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত (আনারস) পক্ষে তরুণ ভোটার ও আওয়ামীলীগের তৃণমুলের নেতাকর্মীসহ কারিগর সম্প্রদায় এবং সনাতন ধর্মের লোকজন। বিএনপির সাবেক নেতা ও ইট ভাটা মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বিএনপির সাবেক নেতা ফিরোজ হায়দার খান (মোটর সাইকেল) এর পক্ষে বিএনপির একটি অংশ এবং সাধারণ ভোটারদের একটি াংশ অবস্থান নেওয়ায় নির্বাচনের মোড় যে কোন সময় পাল্টে যেতে পারে বরে ধারনা করা হচ্ছে। তবে হেভিওয়েড তিন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে লড়াই হচ্ছে হাড্ডা-হাড্ডি।
ভাইস চেয়ারম্যান পুরুষ পদে আজাহারুর ইসলাম আজাহার (তালাচাবি) শক্ত অবস্থানে রয়েছেন। তিনি স্বচ্ছ রাজনীতি করায় প্রতিটি এলাকায় তার ভোট ব্যাংক রয়েছে বলে ভোটারগন জানিয়েছেন। অপর দিকে মো. শওকত মিয়া (টিওবওয়েল) তিনি একেবারেই নতুন মুখ। তিনি ব্যবসায়ী হওয়ায় নানা ভাবে বেশ টাকার মালিক হয়েছেন। আওয়ামীলীগের বড় একটি অংশ তার পক্ষে কাজ করছেন। দুই প্রার্থীর মধ্যে লড়াই হচ্ছে হাড্ডাহাড্ডি।এদিকে ভাইস চেয়ারম্যান সংরক্ষিত মহিলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা (ফুটবল) বেশ ভাল অবস্থানে রয়েছেন। দ্বিতীয় অবস্থানে রয়েছেন কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগর সহসভাপতি মাহবুবা শাহরীন (কলসি) এবং তৃতীয় অবস্থানে রয়েছেন জেলা মহিলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক চাঁদ সুলতানা (হাঁস)।

এ ব্যাপারে নির্বাচন অফিসার শরীফা বেগম বলেন, আগামী ৫ জুন মির্জাপুর উপজেলা পরিষদের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপে মির্জাপুর উপজেলায় মোট ভোটার ৩ লাখ ৬২ হাজার ৮৫১ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৮৩ হাজার ১১৩ জন এবং মহিলা ভোটার এক লাখ ৭৯ হাজার ৭৩২ জন। মোট কেন্দ্র ১৪৪, অস্থায়ী কেন্দ্র ৫৫ এবং মোট বুথ সংখ্যা ৯৭৪। প্রিজাইডিং অফিসার ১৫২ জন, সহকারি প্রিজাইডিং অফিসার ৯৭৪ জন এবং পুলিং অফিসার ১৯৪৮ জনসহ মোট ৩০৭৪ জন ভোট গ্রহণ কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।

এ ব্যাপারে রিটানিৃং অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী এবং মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শেখ নুরুল আলম বলেন, চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন মির্জাপুর উপজেরায় অবাধ, সুষ্ঠু ও শান্তিপুর্ন ভাবে গ্রহনের লক্ষে নির্বাচন কমিশন এবং জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশক্রমে সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

দৈনিক দেশতথ্য//এইচ//

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

নেছারাবাদে আশ্রয়ন কেন্দ্র থেকে ৪০-৫০ পরিবারকে তাড়িয়ে দিলেন মৌলভী

Next Post

লালমনিরহাটে প্রায় দুই লাখ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

Related Posts

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ
প্রধান খবর

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক
জাতীয় খবর

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
জাতীয় খবর

জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

Next Post
লালমনিরহাটে প্রায় দুই লাখ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

লালমনিরহাটে প্রায় দুই লাখ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

Discussion about this post

সর্বশেষ সংবাদ

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে মহানগর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের বিক্ষোভ

চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে মহানগর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের বিক্ষোভ

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist