মীর আনোয়ার হোসেন টুটুল ॥
টাঙ্গাইলের মির্জাপুরে গোড়াই-সখীপুর আঞ্চলিক রোডের বাঁশতৈল এলাকার তেলিপাড়ায় কাভার্ড ভ্যান ও যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখী সংঘর্ষে ঔষধ কোম্পানীর ম্যানেজার ও ক্যাভার্ড ভ্যানের চালকসহ দুই জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১০ জন। আহতদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতাল এবং স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
বাঁশতৈল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাকাওয়াত হোসেন এবং উপ পুলিশ কর্মকর্তা নেছার উদ্দিন জানান, গাজীপুর জেলার কালিয়াকৈর এলাকার চন্দ্র থেকে সখীপুরগামী দি একমি ঔষধ কোম্পানী একটি ক্যাভার্ড ভ্যান এবং সখীপুর থেকে চন্দ্রাগামী একটি যাত্রীবাহী বাসের মধ্যে তেলিপাড়া এলাকায় মুখোমুখী সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে যাত্রীবাহী বাস ও ক্যাভার্ড ভ্যান উল্টে পাশর্^বর্তী খাদে পরে যায়। এতে ঘটনাস্থলেই ক্যাভার্ড ভ্যানের চালক সুরুজ মিয়া (৩২) এবং দি একমি ঔষধ কোম্পানীর ম্যানেজার গোলাম রব্বানী (৩৫) মারা যান। নিহত চালক সুরুজ মিয়ার বাড়ি চাঁদপুর এবং গোলাম রব্বানীর বাড়ি রাজশাহী বলে পুলিশ জানিয়েছে।
এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রিজাউল হক শেখ দিপু বলেন, দুর্ঘটনায় থানায় মামালা হয়েছে এবং আইনী প্রক্রিয়া শেষে নিহতদের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রিন্ট করুন









Discussion about this post