মীর আনোয়ার হোসেন টুটুল:
টাঙ্গাইলের মির্জাপুরে আজগানা ইউনিয়নের চিতেশ্বরী গ্রামের কানাডা প্রবাসী এমারত হোসেনের জমি ও বসতঘর দখল করে ক্লাবঘর নির্মানের অভিযোগ পাওয়া গেছে। তার পিতার নাম মো. ছিদ্দিক হোসেন। এ নিয়ে এলাকায় বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
আজ বুধবার এলাকাবাসি ও এমারত হোসেনরে পরিবার অভিযোগ করেন, এমারত হোসেন দীর্ঘ দিন কানাডাতে বসবাস করেন। এমারত হোসেনের বোনের স্বামী আবু হানিফ মিয়া অভিযোগ করেন, ইতিপুর্বে ঐ প্রভাবশালী মহল ও যুবকদের মধ্যে রুবেল, আসাদ ও জাহাঙ্গীরসহ আরও কয়েকজন কানাডা প্রবাসী এমারতের নিকট মোটা অংকের চাঁদা দাবি করেন। চাঁদার টাকা দিতে দেরি হওয়ায় ক্ষিপ্ত হয়ে ঐ প্রভাবশালী মহল এমারতের জমি ও বাড়ি দখল করে ক্লাব তৈরির নামে দখলে নামেন। মাঝে মধ্যে দেশে এসে বাড়িতেই থাকেন আবার চলে যান। তিনি দেশে না থাকায় এলাকার বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি ও যুবকরা মিলে এমারত হোসেনের বাড়ির সামনের জমি ও বসত ঘর দখল করে ক্লাব নির্মানের জন্য পাকা ভবন নির্মান শুরু করেন।
এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে বলে হানিফ মিয়া জানিয়েছেন।
এ দিকে চাঁদা দাবিসহ বিভিন্ন অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত জাহাঙ্গীর, রুবেল ও আসাদ বলেন, এমারত হোসেনের বাড়ি বনবিভাগের জমির উপর রয়েছে। তারা যে ক্লাব নির্মাণ করেছেন এটি বনবিভাগের জমির উপর। তারা কোন ব্যক্তির জমি দখল করে ক্লাব ঘর নির্মান করছে না বলে দাবি করেন। তাদের ক্লাবঘর ভেঙ্গে দিলে এমারত হোসেনসহ এলাকার সবার ঘর ভেঙ্গে দিতে হবে।
এ ব্যাপারে বনবিভাগ বাঁশতৈল রেঞ্জ অফিসের অধিনে হাটুভাঙ্গা অফিসের বিট অফিসার মো. সিরাজুল ইসলাম সিরাজ বলেন, আজাগানা ও বাঁশতৈল এলাকার অধিকাংশ জমি সরকারি বনবিভাগের রিজার্ভের জমি। এলাকার লোকজন জোরপুর্বক এগুলো দখল করে বাড়িঘর নির্মাণ করে বসবাস করছে। এমারত হোসেন যে বাড়ি ও জমিতে থাকেন এটিও বনবিভাগের অধিনে। আবার যারা ক্লাব নির্মাণ করছে এই জমিও বনবিভাগের অধিনে। কিন্ত এমারত হোসেন এই জমি তার দাবি করেছেন। বনবিভাগের পক্ষ থেকে ঘটনাস্থলে গিয়ে ক্লাব তৈরির কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন, এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন









Discussion about this post