মীর আনোয়ার হোসেন টুটুল:
টাঙ্গাইলের মির্জাপুরে প্রাইম মিনিস্টার ফুলবল গোল্ডকাপ প্রতিযোগিতা উৎসব মুখর করতে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এ প্রস্তুতিমুলক সভার আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার খান সালমান হাবীব। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ডি এম শফিকুল ইসলাম ফরিদ। সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ক্রীড়া শিক্ষক, প্রশাসনের বিভিন্ন অফিসের কর্মকর্তা এবং উপজেলা বিএনপি ও এর সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার প্রবীর কুমার চৌধুরী ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. যুবদীল খান জানান, আগামী ৯ আগস্ট থেকে উপজেলার ৫ টি ভ্যেনুতে একযোগে
প্রাইম মিনিস্টার ফুটবল গোল্ডকাপ প্রতিযোগিতা শুরু হবে। মির্জাপুর সরকারি এস কে পাইলট উচ্চ বিদ্যালয়, বাঁশতৈল মো. মনশুর আলী উচ্চ বিদ্যালয়, জনতা গল্লী উচ্চ বিদ্যালয় ও মৈশামুড়া বসন্ত কুমারী উচ্চ বিদ্যালয় এই চারটি ভ্যেতে ছেলেদের এবং মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ভ্যেনুতে মেয়েদের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। উপজেলার ৫২ টি মাধ্যমিক বিদ্যালয়, ১৪ টি মাদ্রাসা এবং দুই টি টেকনিক্যাল কলেজের খেলোয়াড়গন প্রাইম মিনিস্টার ফুটবল গোল্ডকাপ প্রতিযোগিতায় অংশ নেবে। এছাড়া আগামী ২ অক্টোবর উপজেলার বিভিন্ন কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণীর খেলোয়াড়গন প্রাইম মিনিস্টার ফুটবল গোল্ডকাপ প্রতিযোগিতায় অংশ নেবে।
উপজেলা নির্বাহী অফিসার খান সালমান হাবীব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ডি এম শফিকুল ইসলাম ফরিদ এ বিষয়ে বলেন, প্রাইম মিনিস্টার ফুটবল গোল্ডকাপ প্রতিযোগিতাকে উজ্জিত করতে ও উৎসব মুখর করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন







Discussion about this post