মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে যুগ যুগ ধরে অবহেলিত কাঁচা রাস্তা পাকা না হওয়ায় বেহাল রাস্তায় ধানের চারা রোপন করে ক্ষুব্দ এলাকাবাসি ব্যতিক্রমী প্রতিবাদ জানিয়েছেন।
আজ শনিবার (৮ আগস্ট) বেলা এগারটার দিকে মির্জাপুর উপজেলার তিন নম্বর ফতেপুর ইউনিয়নের পারদিঘী গ্রামের দক্ষিণ পাড়ায় এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, মির্জাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের পারদিঘিী. থলপাড়া, ফতেপুর বাধ্যকরপাড়া, ফতেপুর পালপাড়া, সুতানরী, বানকাটা ও হিলড়া আদাবাড়িসহ আশপাশের ৮-১০ গ্রামের জনসাধারণ পারদিঘিী দক্ষিণপাড়া এলজিইডির অধিনে এই কাঁচা রাস্তা দিয়ে যুগ যুগ ধরে চলাচল করে আসছে। বিভিন্ন সময় নির্বাচন এলেই জনপ্রতিনিধিরা (প্রার্থীরা) রাস্তাটি পাকা করনের জন্য নানা প্রতিশ্রুতি দিয়ে জনগনের ভোটে এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান, স্থানীয় চেয়ারম্যান ও মেম্বার নির্বাচিত হন। নির্বাচন শেষ হলে অবহেলিত পারদিঘী গ্রামের দক্ষিণপাড়ার এই কাঁচা রাস্তাটির উন্নয়ন খবর থাকে না। একটু বৃষ্টি হলেই এলাকাবাসির যোগাযোগ ও দুর্ভোগের শেষ নেই। যানবাহন চলাচল তো দুরের কথা পায়ে হেঁটে চলাচলও মুশকিল হয়ে পরে। এভাবে কেটে গেছে স্বাধীনতার ৫৫ বছর। কেউ কথা রাখেনি বলে ভুক্তভোগিদের মধ্যে জব্বার খান, আইয়ুব মিয়া, ফুল খাতুন বেগম, স্কুল ছাত্র সীমান্ত ও পলাশ জানিয়েছে। মাননীয় এমপি মহোদয় দ্রুত সময়ের মধ্যে রাস্তাটি পাকা করে দেবেন এমনটাই প্রত্যাশার কথা ব্যক্ত করেছেন অবহেলিত পারদিঘিী গ্রামের মানুষ।
এদিকে ক্ষুব্দ এলাকাবাসি আজ শনিবার বেলা এগারটার দিকে পারদিঘিী দক্ষিণপাড়া গ্রামের সেই কাঁচা রাস্তায় ধানের চারা রোপন করে ব্যতিক্রমী প্রতিবাদ জানিয়েছেন।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মো. মনিরুল সাজ রিজন বলেন, পারদিঘী দক্ষিণপাড়া গ্রামের কাঁচা রাস্তাটিসহ বিভিণœ এলাকার আরও বেশ কিছু রাস্তা উন্নয়নের জন্য এমপি মহোদয় পরমর্শ দিয়েছেন। প্রকল্প তৈরী করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রকল্প অনুমোদন ও অর্থ বরাদ্ধ পেলে রাস্তাটির দ্রুত উন্নয়ন করা হবে বরে তিনি আমাবাদ ব্যক্ত করেন।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন








Discussion about this post