Friday, 13 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

মির্জাপুরে ভারতেশ্বরী হোমসসহ আট শিক্ষা প্রতিষ্ঠান শতভাগ পাশ

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Monday, 28 November, 2022.
in প্রধান খবর, শিক্ষা
Reading Time: 1 min read
0
মির্জাপুরে ভারতেশ্বরী হোমসসহ আট শিক্ষা প্রতিষ্ঠান শতভাগ পাশ
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা:
২০২২ সালের এসএসসি, দাখিল এবং কারিগরী (ভোকেশনাল) পরীক্ষায় টাঙ্গাইলের মির্জাপুরে ঐতিহ্যবাহী নারী জাগরনের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ভারতেশ্বরী হোমসসহ আট শিক্ষা প্রতিষ্ঠান শতভাগ পাশ করেছে।
গড় পাশের হার ৯১ দশমিক ৩৩। শতভাগ পাশ করা শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে, ভারতেশ^রী হোমস, মির্জাপুর ক্যাডেট কলেজ, কররা কাওয়ালজানি দাখিল মাদ্রাসা, পাথরঘাটা দাখিল মাদ্রাসা, তরফপুর দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসা, তেলিনা দক্ষিণপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, ভাবখন্ড দাখিল মাদ্রাসা এবং দরানীপাড়া উচ্চ বিদ্যালয়। এসএসসি, দাখিল এবং কারিগরী (ভোকেশনাল) মিলে উপজেলার ৭৩ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে গোল্ডেনসহ জিপিএ-৫ পেয়েছে ৭১৮ জন শিক্ষার্থী। গড় পাশের হার ৯১ দশমিক ৩৩। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার জানিয়েছেন, এসএসসি পরীক্ষায় এ বছরের ফলাফল সন্তোষ হয়েছে। আগামীতে মির্জাপুর উপজেলার ফলাফল যাতে আরও ভাল হয় সে জন্য সকলের সার্বিক সহযোগিতা চেয়েছেন।

আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্র জানায়, চলতি বছর মির্জাপুর উপজেলায় এসএসসি (সাধারণ) শাখা থেকে ৫২ প্রতিষ্ঠান থেকে পরীক্ষা দিয়েছিল ৫ হাজার ৬৯৪ জন শিক্ষার্থী। পাশ করেছে ৪ হাজার ৯৯৪ জন। শতকরা পাশের হার ৮৭ দশমিক ৭১। জিপিএ-৫ পেয়েছে ৬৩০ জন। শতভাগ পাশ করেছে ভারতেশ^রী হোমস ও মির্জাপুর ক্যাডেট কলেজ। ভারতেশ^রী হোমস থেকে ১০৮ জন ছাত্রী পরীক্ষা দিয়ে ৪৮ জন জিপিএ-৫সহ শতভাগ পাশ এবং মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে ৫০ জন ক্যাডেট পরীক্ষা দিয়ে ৫০ জনই জিপিএ-৫ পেয়েছে। ১৪ দাখিল মাদ্রাসা থেকে পরীক্ষার্থী ছিল ৩৪৭ জন। পাশ করেছে ৩২৯ জন। পাশের হার ৯৫ শতাংশ। ৬ টি জিপিএ-৫সহ ৫ টি প্রতিষ্ঠান শতভাগ পাশ করেছে। শতভাগ পাশ করা মাদ্রাসা হচ্ছে কররা কাওয়ালজানি দাখিল মাদ্রাসা, পাথরঘাটা দাখিল মাদ্রাসা, তরফপুর দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসা, তেলিনা দক্ষিণপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা এবং ভাবখন্ড দাখিল মাদ্রাসা। ৭ টি কারিগরী (ভোকেশনাল) শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরীক্ষার্থী ছিল ৩৪৪ জন। পাশ করেছে ৩১৪ জন। পাশের হার ৯১ দশমিক ২৮। একটি জিপিএ-৫সহ দরানীপাড়া উচ্চ বিদ্যালয় শতভাগ পাশ করেছে।
অপর দিকে মির্জাপুর পাইলট উচ্চ বালিকা থেকে ২২৬ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬৪ জন, রাজাবাড়ি উচ্চ বিদ্যালয় থেকে ২৪৫ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬৯ জন, মির্জাপুর সরকারী এস কে পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ৩৩২ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১০৪ জন, দেওহাটা এ জে উচ্ বিদ্যালয় থেকে ১৮৪ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৪ জন, সিয়াম একাডেমি থেকে ৭৪ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৭ জন, উত্তর পেকুয়া জাগরণী উচ্চ বিদ্যালয় থেকে ৪৬ জন পরীক্ষার্থীল মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪ জন, বরাটি নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয় থেকে ১০১ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪ জনসহ মোট জিপিএ-৫ পেয়েছে ৭১৮ জন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান এবং উপজেলা শিক্ষা উন্নয়ন কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু বলেন, দুই বছর করোনার মহামারীর পর ২০২২ সালের এসএসসি, দাখিল ও ভোকশনাল শাখায় পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। মির্জাপুর উপজেলায় সন্তোষ জনক ফলাফল অর্জিত হয়েছে। আগামীতে সকল পরীক্ষার ফলাফল আরও ভাল হবে বলে তারা আশা করছেন।

এ ব্যাপারে ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি বলেন, নানা প্রতিকুলতার মাঝেও উপজেলা প্রশাসন, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের আন্তরিকতায় এ বছর মির্জাপুর উপজেলায় পাবলিক পরীক্ষার ফলাফল অনেক ভাল হয়েছে।

দৈনিক দেশতথ্য//এসএইচ//

Tags: মির্জাপুরে ভারতেশ্বরী হোমসসহ আট শিক্ষা প্রতিষ্ঠান শতভাগ পাশ
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

বিএনপি শীতের পাখি: তথ্যমন্ত্রী

Next Post

বেনাপোলে একাধিক মামলার আসামি গ্রেফতার

Related Posts

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর
জাতীয় খবর

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

এবার আরও কমে গেল সোনার দাম
জাতীয় খবর

এবার আরও কমে গেল সোনার দাম

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ
প্রধান খবর

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

Next Post
বেনাপোলে একাধিক মামলার আসামি গ্রেফতার

বেনাপোলে একাধিক মামলার আসামি গ্রেফতার

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

এবার আরও কমে গেল সোনার দাম

এবার আরও কমে গেল সোনার দাম

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist