টাঙ্গাইলের মির্জাপুরে আগামী ১৫ জুন ছয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২৬৭ জন প্রতিদ্বন্ধি প্রার্থীর সঙ্গে আইন-শৃঙ্খলা প্রতিপালন বিষয়ক ডিসি-এসপির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১১ জুন) বিকেলে উপজেলা পরিষদ মিলানয়তনে এ সভায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি।
উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, র্যাব-১২ কোম্পানী কমান্ডার মো. আনিসুজ্জামান, টাঙ্গাইল জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ কামরুল হাসান, সহকারী পুলিশ সুপার (মির্জাপুর-নাগরপুর সার্কেল) এ এস এম আবু মুসা, মির্জাপুর থানার ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম ও উপজেলা নির্বাচন কর্মকর্তা শরিফা বেগম। অনুষ্ঠান সঞ্চালনা করেন এসিল্যান্ড মো. আমিনুল ইসলাম বুলবুল।
উল্লেখ্য যে, আগামী ১৫ জুন নবম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মির্জাপুর উপজেলার ফতেপুর, ভাওড়া, বহুরিয়া, লতিফপুর, আজগানা ও তরফপুর ইউনিয়নে নির্বাচন হচ্ছে। এই নির্বাচনে চেয়ারম্যান পদে ২২ জন, সংরক্ষিত নারী আসনে ৫৯ জন এবং সাধারন আসন পুরুষ পদে ১৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। নির্বাচন হচ্ছে ইভিএম পদ্ধতিতে।
এবি//দৈনিক দেশতথ্য//জুন ১২,২০২২//
প্রিন্ট করুন









Discussion about this post