মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা:
জামালপুরের মেলান্দহ উপজেলায় স্কুল ফিডিংয়ের পাউরুটিতে সুই পাওয়া গেছে। এতে স্কুলে দেওয়া খাবার নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছে শিক্ষার্থীরা, ক্ষুব্ধ অভিভাবকরা।
এছাড়া প্রায়ই পচা বাসি খাবার দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে মেলান্দহ উপজেলার হাজরাবাড়ি পৌরসভার চর আদিয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, হাজরাবাড়ি পৌরসভার চর আদিয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ ৬৮জন শিক্ষার্থীর মাঝে স্কুল ফিডিংয়ের খাবার বিতরণ করা হয়েছে। আজ ডিম ও পাউরুটি দেওয়ার কথা থাকলেও শুধু পাউরুটি দিয়েছে। ১ম শ্রেণীর শিক্ষার্থী রিয়া মনি পাউরুটি খাওয়ার সময় ভেতর থেকে সুই বের হয়েছে।
শিক্ষার্থীরা জানায়, রিয়া মনি নামে একজনের পাউরুটিতে সুই বের হয়েছে। আমরা এই পাউরুটি আর কখনো খাবো না। এখন সুই বের হয়েছে পরে যদি অন্য কিছু বের হয়। এছাড়া ডিম গুলোও পচা থাকে। অন্যান্য খাবারের মানও ভালো না বলে জানায় তারা।
শিক্ষার্থী রিয়া মনি বলেন, আমাদের আজ ডিম দেয়নি, শুধু পাউরুটি দিছে। আমি পাউরুটি খেতে খেতে বাড়ির দিকে যাচ্ছিলাম। একটু খেয়েছি তারপর হাত দিয়ে ছিড়তেই সুই দিয়ে হাতে গুতা লাগে। তারপর আমার মা কে জানাই। আমার মা স্কুলে নিয়ে মেডাম কে দেখায়। হাত দিয়ে না ছিড়ে মুখে দিলেতো গলায় চলে যেতো। তখন আমার কি হত। আমরা পাউরুটি আর খাবো না।
চর আদিয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা পারভিন বলেন, আজ আমাদের স্কুলে ৬৮জনকে পাউরুটি দেওয়া হয়েছে। সাথে ডিম দেয়ার কথা ছিলো তবে তারা দেয়নি। প্রথম শ্রেণীর শিক্ষার্থী রিয়া মনির পাউরুটির ভেতর থেকে সুই বের হয়েছে। পাউরুটিটা যদি সরাসরি মুখে দিত তাহলে গলায় বিধে যেতো। এটা জেনে সব শিক্ষার্থীরাই আতঙ্কিত হয়ে পড়েছে। সবাই বলছে এই পাউরুটি আর কেও খাবে না। আমি সবাইকে বুঝিয়েছি হঠাৎ করে হয়তো এমন হয়েছে। তবুও তারা মানতে চাইছে না।
এ বিষয়ে মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা বলেন, যেদিন যে খাবার দেওয়ার কথা সেটি অবশ্যই দিবে। কম হওয়ার কথা না। তবে কি কারণে আজ ডিম দেয়নি আমি বিষয়টি খোজ নিয়ে দেখছি।
খাবারে সুই বের হওয়ার বিষয়টি এখনো পর্যন্ত কাওকে জানায়নি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবো।
প্রিন্ট করুন










Discussion about this post