মেহেরপুর প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার সিন্দুরকোট গ্রামের একটি ভুট্টা ক্ষেত থেকে দু’টি আগ্নেয়াস্ত্র ও দুটি রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
আজ রোববার ভোরে বাংলাদেশ সেনাবাহিনী গাংনী ক্যাম্পের এক বিশেষ অভিযানে এগুলো উদ্ধার করা হয়।
ভারত থেকে আসা এসব অস্ত্র গুলি গন্তব্যে পৌঁছুনোর আগেই তার উদ্ধার করতে সক্ষম হয় সেনাবাহিনী।
সেনাবাহিনীর অভিযান সুত্রে জানা গেছে, গাংনী উপজেলার কাজিপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অস্ত্র গুলি পাচার করে এনে তা গন্তব্যে নিয়ে যাওয়া হচ্ছিল। পাচারকারীরা অস্ত্র ও গুলি সিন্দুরকোটা গ্রামের একটি ভুট্টা ক্ষেতে ফেলে রাখে।
উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি গাংনী থানায় দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।
প্রিন্ট করুন







Discussion about this post