এক শ্রেনীর ঠিকাদারি প্রতিষ্ঠানে যারা নেতৃত্বে আছেন তারা ছাড়া মেহেরপুরে আর কেউ ভালো নেই। একথা বলেছেন মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপি’র সভাপতি মাসুদ অরুণ।
তিনি আরো বলেন, কতিপয় মানুষ ছাড়া মেহেরপুরে আর কেউ ভালো নেই। সারা দেশে আওয়ামী লীগের লুটেরা ছাড়া আর কেউ ভালো নেই। কারণ মোটা চালের দাম ৬০ টাকার উর্ধে, তেলের দাম ২৪০ টাকা আর গ্যাস ও বিদ্যুৎ এর দাম বেড়েই চলেছে। প্রতিটা গরীব খেটে খাওয়া মানুষ, কামার, কুমার, জেলে, চাষীর বেঁচে থাকার ন্যূনতম সুবিধা এই সরকার দেয় না।
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং মূল্য হ্রাসের দাবিতে মেহেরপুর জেলা বিএনপি’র প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে মাসুদ অরুণ এসব কথা বলেন।
তিনি বলেন, জীবনের মূল্য এই দেশে নেই, ছাত্রদের লেখাপড়ার অধিকার দেশে নেই, গরিব মানুষের ভাত ও ভোটের অধিকার এদেশে নেই, সেই মূল্যহীন মানুষ, সেই খেটে খাওয়া মানুষ সংগঠিত হওয়ার মধ্য দিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা একটি গনতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে চাই।
শনিবার (১১ জুন), বিকেলের দিকে মেহেরপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনে কেন্দ্র ঘোষিত এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মেহেরপুর পৌর বিএনপি‘র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, মেহেরপুর জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি জাবেদ মাসুদ মিল্টন, মেহেরপুর জেলা বিএনপি’র সহ-সভাপতি আব্দুর রহমান, মেহেরপুর জেলা বিএনপি’র যুগ্ন সম্পাদক বাবলু মাস্টার, মেহেরপুর জেলা বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক সাহাবুদ্দিন মোল্লা, আব্দুর রশিদ, জেলা মহিলা দলের সভাপতি সাইয়েদাতুন্নেসা নয়ন, সহ সাংগঠনিক সম্পাদক রুমানা আহমেদ, মেহেরপুর জেলা যুবদল সভাপতি জাহিদুল হক জাহিদ প্রমুখ।
এছাড়াও এ সময় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া করা হয়।
এবি//দৈনিক দেশতথ্য//জুন ১১,২০২২//
প্রিন্ট করুন









Discussion about this post