Saturday, 14 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

মেহেরপুরে হারিয়ে যাচ্ছে খেজুর রসের ঐতিহ্য

সাইফুল by সাইফুল
Sunday, 29 January, 2023.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
মেহেরপুরে হারিয়ে যাচ্ছে খেজুর রসের ঐতিহ্য
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

খেজুরগাছ, শীতের সঙ্গে রয়েছে যার নিবিড় সম্পর্ক। শীতকালে গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেজুর গাছ থেকে পাওয়া যায় সুমিষ্ট রস ও সুস্বাদু গুড়। কিন্তু বর্তমানে খেজুর গাছের কদর নেই। এ গাছকে ঝোপঝাড়ে পরিত্যক্ত অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কোথাও বা ইটভাটার উৎকৃষ্ট জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে। মেহেরপুর-জেলার উপজেলাগুলোতে শীতের সকালে এক দশক আগেও চোখে পড়তো রসের হাড়ি ও খেজুর গাছ কাটার সরঞ্জামসহ গাছির ব্যস্ততার দৃশ্য। সাত সকালে খেজুরের রস নিয়ে গাছিরা বাড়ি বাড়ি হাকডাক দিতেন। গ্রামেগঞ্জে বাড়ি বাড়ি খেজুরের রস বিক্রি সাধারণ ব্যাপার ছিলো। আর এখন হাট বাজারেও মেলে না রসের দেখা৷

ঐতিহ্যগতভাবে এক গ্লাস খেজুরের রস পান করতে ইচ্ছে জাগে রসনা বিলাসীদের। এছাড়া খেজুরের রস দিয়ে তৈরি মেহেরপুরের ঝোলা গুড়ের নাম রয়েছে দেশব্যাপী। তবে গ্রামবাংলার এ দৃশ্য এখন আর তেমন চোখে পড়ে না। এর প্রধান কারণ বিভিন্ন কারণে খেজুর গাছ নিধন। এতে দিনে দিনে মেহেরপুরে কমছে খেজুরের গাছ।

কয়েক বছর আগেও শীতের সকালে রসের হাঁড়ি নিয়ে গাছিরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতেন। এখন আর সেই দৃশ্য খুব একটা চোখে পড়ে না। বর্তমানে নানা অজুহাতে কেটে ফেলার কারণে বিলুপ্তির পথে খেজুর গাছ। সে কারণে শীতে আর মেলে না খেজুর রস। মেহেরপুরের গাংনী উপজেলাসহ বিস্তীর্ণ এলাকা থেকে ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে খেজুর গাছ এবং ‘গাছী’ নামক শিল্পীরা৷ সেই-সাথে দুষ্প্রাপ্য হয়ে যাচ্ছে শীতকালীন ঐতিহ্যবাহী খেজুরের রস। তাছাড়া রাক্ষুসে ইটভাটার রাহু গ্রাসের জ্বালানী হিসেবে ব্যবহার বেশি হওয়ার কারণে যে পরিমাণ গাছ চোখে পড়ে তা নির্বিচারে নিধন করায় দিন দিন খেজুর গাছ বিলুপ্তির পথে। গ্রামবাংলার মাঠে আর মেঠোপথের ধারে কিছু গাছ দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে। গ্রামবাংলার ঐতিহ্য এই খেজুরগাছ আজ অস্তিত্ব সঙ্কটে। যে হারে খেজুরগাছ নিধন হচ্ছে সে তুলনায় রোপণ করা হয় না।

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের গোলাম মিয়া জানান, গাছের সংখ্যা অনেক কমে গেছে। এক সময় এ জেলা খেজুর রসের জন্য প্রসিদ্ধ ছিল। এখন গাছ যেমন কমে গেছে তেমনি কমে গেছে গাছির সংখ্যাও। ফলে প্রকৃতিগত সুস্বাদু সে রস এখন আর তেমন নেই। তবুও কয়েকটা গাছের পরিচর্যা করে হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ধরে রাখতে চেষ্টা করে যাচ্ছি।

গাংনী উপজেলার চেংগাড়া গ্রামের খাইরুল ইসলাম জানান, খেজুর গাছের সংখ্যা কম হওয়ায় গাছিরাও খেজুর রস সংগ্রহে বিমুখ। অনেক গাছিরা নিজেদের পেশা পরিবর্তন করেছেন। আমার বাড়ির পাশের বাগানের জমিতে ৪টি খেজুর গাছ রয়েছে, গাছীর অভাবে এবার গাছ চাঁছা বা কাটা সম্ভব হয়নি। ফলে খেজুর রস থেকে এবার বঞ্চিত হয়েছি।

জেলার একাধিক গাছীদের সাথে কথা বলে জানা যায়, খেজুরের গাছ কমে যাওয়ায় তাদের চাহিদাও কমে গেছে। আগে এই কাজ করে ভালোভাবেই সংসার চালাতেন। এমনকি আগে যে আয় রোজগার হতো তাতে সঞ্চয়ও থাকতো, যা দিয়ে বছরের আরো কয়েক মাস সংসারের খরচ চলতো। তিনারা আরো জানান, এইতো কয়েক বছর আগে এক হাড়ি খেজুর রস বিক্রি করতাম ২০ টাকা। এখন খেজুর গাছ না থাকায় সে রসের দাম বেড়ে হয়েছে ১৮০-২০০ টাকা। গুড়ের দামও বেড়েছে ১০গুন। এমতাবস্থায় তালগাছ রোপনের মতো খেজুর গাছ রোপণে সরকারি-বেসরকারি প্রচারণা থাকলে খেজুর গাছের সংখ্যা বৃদ্ধি পেতে পারতো, তা না হলে ধীরে ধীরে হারিয়ে যাবে ঐতিহ্যবাহী সুস্বাদু খেজুর গাছের রস, হারিয়ে যাবে গ্রাম বাংলার আরো একটি ঐতিহ্য।

খালিদ সাইফুল,দৈনিক দেশতথ্য,২৯ জানুয়ারি ২০২৩

Tags: মেহেরপুরে হারিয়ে যাচ্ছে খেজুর রসের ঐতিহ্য
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ঈশ্বরদীতে ডিডিপির উদ্যোগে সুরের মেলা অনুষ্ঠিত

Next Post

সুনামগঞ্জে নিয়ন চৌধুরীকে সংবর্ধনা

Related Posts

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু
স্থানীয় খবর

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে
স্থানীয় খবর

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার
স্থানীয় খবর

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

Next Post
সুনামগঞ্জে নিয়ন চৌধুরীকে সংবর্ধনা

সুনামগঞ্জে নিয়ন চৌধুরীকে সংবর্ধনা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

পুরোনো হিন্দি গানের সুরে মুগ্ধ আইসিসিবি হেরিটেজের অতিথিরা

পুরোনো হিন্দি গানের সুরে মুগ্ধ আইসিসিবি হেরিটেজের অতিথিরা

গৌরী খানের কঠোর নিয়মে কোণঠাসা শাহরুখ!

গৌরী খানের কঠোর নিয়মে কোণঠাসা শাহরুখ!

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

চ্যাটে না ঢুকেই মেসেজ পড়ার সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

চ্যাটে না ঢুকেই মেসেজ পড়ার সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন তিন বিশ্বনেতা, আলোচনার বিষয় কী?

চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন তিন বিশ্বনেতা, আলোচনার বিষয় কী?

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist