Saturday, 14 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

মেয়র হানিফের ১৬ তম মৃত্যুবার্ষিকীতে সর্বস্তরের শ্রদ্ধা

সাইফুল by সাইফুল
Monday, 28 November, 2022.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
মেয়র হানিফের ১৬ তম মৃত্যুবার্ষিকীতে সর্বস্তরের শ্রদ্ধা
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

অবিভক্ত ঢাকার প্রথম নির্বাচিত মেয়র ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হানিফের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের কবরে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীরা।

আজ সোমবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় আজিমপুর কবরস্থানে সাবেক এই মেয়রের কবরে শ্রদ্ধা নিবেদন করেন তাঁরা। পরে কবরস্থান সংলগ্ন মেয়র মোহাম্মদ হানিফ জামে মসজিদে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে কোরআনখানী, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশন। এতে দলীয় নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

দোয়া অনুষ্ঠানে প্রয়াত নেতা মেয়র মোহাম্মদ হানিফের একমাত্র ছেলে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি সদস্য এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বাবার স্মৃতিচারণ করে দেশবাসীর কাছে দোয়া চান।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, রাজধানীর উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফ। ঢাকাবাসী যা আজও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে। তিনি বলেন, প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফের রাজনৈতিক প্রজ্ঞা-বিচক্ষণতা, দেশপ্রেম, মানব হিতৈষী চিন্তাধারা অনুকরণীয় এবং অনুসরণীয়। রাজনীতিতে তিনি অকুতোভয় সৈনিক ছিলেন।

সাঈদ খোকন বলেন, আমার প্রয়াত পিতা মোহাম্মদ হানিফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর থেকে তিনি ঢাকার মানুষের কল্যাণে সারা জীবন কাজ করে গেছেন। জনগনের প্রত্যক্ষ ভোটে অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের প্রথম মেয়র নির্বাচিত হয়েছেন। আমিও বাবার আদর্শ লালন করে সততা ও নিষ্ঠার সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে থেকে সফল ভাবে দায়িত্ব পালন করেছি। এখন আমিও বাবার মতো বঙ্গবন্ধুর আদর্শ হৃদয়ে লালন করে সুখে-দুঃখে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার পাশে থেকে আওয়ামী লীগকে শক্তিশালী করতে চাই।

এর আগে সকাল ১০টায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি সভাপতি আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের নেতৃত্বে মেয়র মোহাম্মদ হানিফের কবরে শ্রদ্ধা জানান দলীয় নেতাকর্মীরা। পরে কবরস্থান সংলগ্ন মেয়র মোহাম্মদ হানিফ জামে মসজিদে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন।

ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ হানিফ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহধন্য ছিলেন। তিনি ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় মারাত্মকভাবে আহত হওয়ার পর অসুস্থ অবস্থায় ২০০৬ সালের ২৮ নভেম্বর এই দিনে তিনি মারা যান।

১৯৪৪ সালে ১ এপ্রিল পুরান ঢাকার আবদুল আজিজ ও মুন্নি বেগম দম্পতির ঘরে জন্মগ্রহণ করেন মোহাম্মদ হানিফ। ছাত্র জীবনের ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে রাজনীতি শুরু করেন। ১৯৬৫ সালে বঙ্গবন্ধুর একান্ত সচিবের দায়িত্ব পেয়ে ছয়দফা মুক্তি সনদ প্রণয়ন ও প্রচারে বিশেষ ভূমিকা রাখেন। তিনি এক ছেলে ও দুই কন্যাসন্তান রেখে গেছেন। তার একমাত্র ছেলে মোহাম্মদ সাঈদ খোকন ডিএসসিসির প্রথম নির্বাচিত মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন।

৬৯-এর গণঅভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধে বলিষ্ঠ ভূমিকা পালন করেন মোহাম্মদ হানিফ। ১৯৭৩ সালে বঙ্গবন্ধুর ছেড়ে দেওয়া ঢাকা-১২ আসন থেকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়ে হুইপের দায়িত্ব পালন করেন। ১৯৭৬ সালে তিনি ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়ে মৃত্যুর আগ পর্যন্ত এই দায়িত্ব পালন করেছেন। ১৯৯৪ সালে ৩০ জানুয়ারিতে অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনে জনগণের প্রত্যক্ষ ভোটে প্রথম মেয়র নির্বাচিত হন তিনি। ১৯৯৬ এর মার্চে স্বৈরাচারবিরোধী গণআন্দোলনে তারই নেতৃত্বে জনতার মঞ্চ তৈরি করে তৎকালীন বিএনপি সরকারের পতন ঘটানো এবং জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগের সরকার গঠনে ভূমিকা রেখেছেন।

মেয়র মোহাম্মদ হানিফের ষষ্ঠদশ (১৬তম) মৃত্যুবার্ষিকীতে তাঁর কর্মময় জীবনকে স্বরণ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার শিরীন শারমিন বাণী প্রদান করেছেন।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

মির্জাপুর ক্যাডেট কলেজ সেরা ফলাফল অর্জন : জিপিএ-৫ শতভাগ

Next Post

গাংনীতে খাদ্যশস্য সংগ্রহে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Related Posts

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু
স্থানীয় খবর

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে
স্থানীয় খবর

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার
স্থানীয় খবর

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

Next Post
গাংনীতে খাদ্যশস্য সংগ্রহে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

গাংনীতে খাদ্যশস্য সংগ্রহে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Discussion about this post

সর্বশেষ সংবাদ

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, গ্রেপ্তার ৩

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, গ্রেপ্তার ৩

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist