মোঃ ফয়সাল আলম রাজশাহী প্রতিনিধি: রাজশাহীরমোহনপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সালামকে গ্রেফতার করেছে পুলিশ।
মোহনপুর থানা পুলিশ শুক্রবার রাত ৯টায় তাকে গ্রেফতার করে। তিনি রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাবেক এমপি আয়েন উদ্দিনের দুলাভাই।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করে বলেন, আওয়ামী লীগ নেতা আব্দুস সালামের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অপরাধে মামলা রয়েছে। সে মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে, আওয়ামী লীগ নেতা আবদুস সালামকে গ্রেফতারের পর এলাকায় মিষ্টি বিতরণ করেন বিএনপি নেতা কর্মীরা। শুক্রবার দিবাগত রাতেই মোহনপুরের বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ করা হয়। আব্দুস সালাম মোহনপুরের দুইবারের উপজেলা চেয়ারম্যান ছিলেন।
প্রিন্ট করুন








Discussion about this post