গুনাহের ভাবে আপাদমস্তক আছন্ন আমি
অনুশোচনার চোরাবালিতে অনুকম্পার ঢেউ আমি
নফসানি খাসিয়াতের সাগরে ভেসে ভেসে
কাম, ক্রোধ ও লোকের মোহজালে প্রতিনিয়ত ফেঁসে
আমি ধিরে ধিরে হারিয়ে গেছি অদৃষ্টের রোষে।
জীবনের রন্ধ্রে রন্ধ্রে ঢুকেছে পাপ
পঙ্কিলতার আভরণে বন্দী হয়েছে কোমল হৃদয়
জীবন তার খেই হারিয়ে ডুবেছে ধ্বংশের অতল গহ্বরে।
তবুও নিষ্পাপ ও মাসুম বান্দা হতে
পরম করুণাময়ের দরবারে দুহাত তুলে
অলৌকিক ঐশী শক্তির ফয়েজ সতত জ্বেলে
দয়াময় আল্লাহর দরবারে ভিক্ষা মেগেছি
গুনাহ ও কলঙ্কের যত ইতিহাস ভুলে।
প্রিন্ট করুন









Discussion about this post