Tuesday, 10 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

মৌলভীবাজার পলিটেকনিক্যা্ল চলছে খুড়িয়ে খুড়িয়ে

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Sunday, 10 September, 2023.
in শিক্ষা
Reading Time: 1 min read
0
মৌলভীবাজার পলিটেকনিক্যা্ল চলছে খুড়িয়ে খুড়িয়ে
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে জনবল সংকটে খুড়িয়ে খুড়িয়ে চলছে পাঠদান। একাডেমিক ও প্রশাসনিক সকল পর্যায়ে জনবল সংকট রয়েছে।

এই শিক্ষাপ্রতিষ্ঠানটিতে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, চিফ ইনস্ট্রাক্টর, ইনস্ট্রাক্টরসহ বিভিন্ন বিষয়ের শিক্ষক পদ আছে ১২৬টি। এর মধ্যে পদায়ন আছেন ১৬ জন। অনেক দিন ধরেই বিভিন্ন পর্যায়ের ১১০টি পদই শূন্য হয়ে আছে। শিক্ষকশূন্যতায় প্রতিষ্ঠানটিতে পাঠদান ব্যাহত হচ্ছে।

ওই পলিটেকনিক ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, ২০১০ সালে সদর উপজেলার মাতারকাপনে মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউট যাত্রা শুরু করে। প্রতিষ্ঠানটিতে দু’টি শিফট চালু আছে। আগে কর্মরত শিক্ষকেরা দু’টি শিফটেই ক্লাস নিয়েছেন। তখন শিক্ষকের পদ ছিল ৩৭টি। ২০২১ সাল থেকে নতুন করে দুই শিফটের জন্য আলাদা শিক্ষক পদ সৃষ্টি করা হয়েছে। নতুন সৃষ্টি হওয়া পদেও শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি। অধ্যক্ষের পদটিও শূন্য। ভারপ্রাপ্ত অধ্যক্ষ দায়িত্ব পালন করছেন। উপাধ্যক্ষের দু’টি পদের মধ্যে কর্মরত একজন। কম্পিউটার বিভাগে তিনজন চিফ ইনস্ট্রাক্টরের মধ্যে তিনটি পদই শূন্য। ১০ জন ইনস্ট্রাক্টরের মধ্যে দু’জন কর্মরত। জুনিয়র ইনস্ট্রাক্টরের ১০টি পদের মধ্যে ১০টিই শূন্য। ইলেকট্রনিকস বিভাগে চিফ ইনস্ট্রাক্টরের পদ তিনটি, একজন কর্মরত। ইনস্ট্রাক্টরের ১০টি পদের মধ্যে একজন কর্মরত। ওয়ার্কশপ সুপারের একটি পদ, সেটিও শূন্য। ১০ জন জুনিয়র ইনস্ট্রাক্টরের মধ্যে ১০টিই শূন্য। এসি বিভাগে চিফ ইনস্ট্রাক্টরের পদ চারটি, কর্মরত একজন। ইনস্ট্রাক্টর পদ ১০টি, কর্মরত একজন। ওয়ার্কশপ সুপারের পদ একটি, পদটিতে কর্মরত আছেন। জুনিয়র ইনস্ট্রাক্টরের ১০টি পদের মধ্যে ১০টিই শূন্য। ফুড বিভাগে চিফ ইনস্ট্রাক্টরের পদ তিনটি, একজন কর্মরত আছেন। ইনস্ট্রাক্টর পদ ১০টি, একজন কর্মরত। ওয়ার্কশপ সুপারের পদ একটি, এটি শূন্য। জুনিয়র ইনস্ট্রাক্টরের পদ ১০টি, একজন কর্মরত। নন-টেক বিভাগে চিফ ইনস্ট্রাক্টরের পদ দুটি, একজন কর্মরত আছেন। ইনস্ট্রাক্টরের পদ ১২টি, দুজন কর্মরত আছেন। জুনিয়র ইনস্ট্রাক্টরের পদ ১২টি, দুজন কর্মরত আছেন। ফিজিক্যাল এডুকেশন ইনস্ট্রাক্টরের পদ একটি, একটিই শূন্য। এই শূন্যতা পূরণ করতে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ আয় থেকে অল্প বেতনে অত্যাবশ্যকীয় শিক্ষক নিয়োগ এবং স্কিল অ্যান্ড ট্রেনিং এনহেন্সমেন্ট প্রজেক্টের (স্টেপ) শিক্ষক দিয়ে জোড়াতালি দিয়ে ক্লাস চালু রাখা হয়েছে।

২০১৪ সাল থেকে বিশ্বব্যাংক, কানাডা ও সরকারি অর্থায়নে পরিচালিত স্টেপ প্রকল্পের ১৮ জন ইনস্ট্রাক্টর ও জুনিয়র ইনস্ট্রাক্টর আছেন। তাঁরা ক্লাস নিচ্ছেন। কিন্তু ৩৮ মাস ধরে স্টেপের এই শিক্ষকেরাও বেতন পাচ্ছেন না। আর্থিক কষ্টের মধ্যে তাঁদের দিন চলছে। পদশূন্যতার জন্য কর্মরত শিক্ষকদের ওপরও চাপ পড়ছে। তাঁদের প্রায় নিয়মিতই একাধিক ক্লাস নিতে হচ্ছে। এতে ক্লাস হলেও সামগ্রিকভাবে মানসম্মত শিক্ষাদান ব্যাহত হচ্ছে। অন্যদিকে প্র্যাকটিক্যাল ক্লাসে শিক্ষকের সহযোগী হিসেবে শিক্ষার্থীদের হাতে-কলমে দেখানোর জন্য ক্র্যাফট ইনস্ট্রাক্টরের পদ আছে ৭৬টি। এর মধ্যে কর্মরত রয়েছেন ৩০ জন।

একই রকম শূন্যতা বিরাজ করছে একাডেমিক ও প্রশাসনিক স্টাফের ক্ষেত্রেও। ১৪ জন স্টাফের মধ্যে তিনজন কর্মরত। রেজিস্ট্রার, প্রধান সহকারী, হিসাবরক্ষক, ইউডিএ কাম ডাটা প্রসেসর (২), স্টোর কিপার, লাইব্রেরিয়ান, এলডিএ কাম ডাটা প্রসেসর (৩) এবং ইলেকট্রিশিয়ান কাম পাম্প অপারেটরের পদ শূন্য। ড্রাইভার (১), ল্যাব বেয়ারার (৮), অফিস সহায়ক/নিরাপত্তা প্রহরী (৬), পরিচ্ছন্নতাকর্মী (৩), মালী (১) এবং নিরাপত্তা প্রহরী (৬) আউটসোর্সিংয়ের এই ২৫টি পদে কোনো জনবল নেই। অত্যাবশ্যকীয় পদ্ধতিতে ৯ জনকে নিয়োগ দিয়ে এই বিভাগের কার্যক্রম চালানো হচ্ছে।

মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৪৯১ জন। এর মধ্যে ছাত্রীর সংখ্যা ১৮০। একটি ছাত্রাবাস আছে। এর আসনসংখ্যা ৯৬। আসন পূর্ণই থাকে। দু’টি একাডেমিক ভবন ও একটি প্রশাসনিক ভবন রয়েছে।

মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান বলেন, ‘আমাদের প্রাতিষ্ঠানিক ভাবে ঘাটতি অনেক। কর্মরত শিক্ষক, অত্যাবশ্যকীয় নিয়োগ ও প্রকল্পের শিক্ষক দিয়ে চালিয়ে নেওয়া হচ্ছে। শূন্য পদ পূরণের জন্য ওপরে বার্তা দেয়া হয়েছে।’

দৈনিক দেশতথ্য//এইচ/

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কলাপাড়ায় যুবককে হত্যা, গৃহবধূর মরদেহ উদ্ধার

Next Post

পাইকগাছায় লুটের ঘটনায় গ্রেফতার ১

Related Posts

কোটালীপাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে তালা ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১
শিক্ষা

কোটালীপাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে তালা ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষাকেন্দ্রে পরিদর্শনে উপাচার্য
শিক্ষা

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষাকেন্দ্রে পরিদর্শনে উপাচার্য

এইচএসসিতে পৌনে ১১ লাখ খাতা পুনর্নিরীক্ষণে আবেদন
শিক্ষা

এইচএসসিতে পৌনে ১১ লাখ খাতা পুনর্নিরীক্ষণে আবেদন

Next Post
পাইকগাছায় লুটের ঘটনায় গ্রেফতার ১

পাইকগাছায় লুটের ঘটনায় গ্রেফতার ১

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কোটালীপাড়ায় দুটি প্রশিক্ষণের কোর্সের উদ্বোধন

কোটালীপাড়ায় দুটি প্রশিক্ষণের কোর্সের উদ্বোধন

ধনবাড়ীতে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি সাড়ে ৬ লাখ টাকা

ধনবাড়ীতে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি সাড়ে ৬ লাখ টাকা

নোয়াখালীতে সীমানা বিরোধে তরুণ খুন, গ্রেপ্তার ৩

নোয়াখালীতে সীমানা বিরোধে তরুণ খুন, গ্রেপ্তার ৩

কোটালীপাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে তালা ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১

কোটালীপাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে তালা ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১

ভালুকায় একটি বেকারিকে ১লাখ টাকা জরিমানা

ভালুকায় একটি বেকারিকে ১লাখ টাকা জরিমানা

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist