Saturday, 14 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

মৌলভীবাজার সরকারি কলেজের কয়েকজন শিক্ষকের মানহানিকর মন্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Tuesday, 26 August, 2025.
in শিক্ষা
Reading Time: 1 min read
0
মৌলভীবাজার সরকারি কলেজের কয়েকজন শিক্ষকের মানহানিকর মন্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন

?????????????????????????????????????????????????????????

Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সরকারী মহিলা কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক আনিছুর রহমান এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোস্তাফিজুর রহমানসহ ৪/৫ জন শিক্ষকের অসদাচরণ ও মানহানিকর মন্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাইস্কুলের অভিভাবকরা।
গত ২১শে আগষ্ট বৃহস্পতিবার সকাল ১১টায় স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে উদ্ভুত ঘটনার বিস্তারিত বিবরণ উপস্থাপন করে তুলে ধরেন স্কুলের ছাত্রছাত্রীদের নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিতকরণে পদক্ষেপ গ্রহণের দাবি এবং মহিলা কলেজে শিক্ষকদের মানহানিকর মন্তব্য আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে প্রত্যাহারের অনুরোধ জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়-দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাইস্কুলের ৭ থেকে ১৬ বছর বয়সী ১২ শতাধিক ছাত্রছাত্রী ও মহিলা কলেজের ৫ শতাধিক ছাত্রী ১৬ ফুট প্রস্থবিশিষ্ট সড়ক দিয়ে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে আসে। এ কারণে আদালত সড়কে সংযুক্ত উক্ত সড়কটির প্রবেশমুখ থেকে দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাইস্কুলের প্রবেশপথ ও মহিলা কলেজের প্রবেশপথ পর্যন্ত ছাত্রছাত্রী এবং অভিভাবকদের ভীড়ে গিজগিজ থাকে।
এমন পরিস্থিতি থেকে রক্ষার জন্য সকাল সাড়ে ৮ থেকে ৯ টা ও দুপুর দেড়টা থেকে আড়াই টা পর্যন্ত এ সড়কে যানবাহন চলাচল সীমিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু মহিলা কলেজের ৪/৫ জন শিক্ষক এ সিদ্ধান্ত না মেনে তাদের নিজস্ব গাড়ী ও রিকশা নিয়ে কলেজে আসতে থাকেন। এ নিয়ে গত কয়েকদিন ধরে তাদের সাথে অভিভাবকদের বাকবিতন্ডা চলছে। স্কুলের ছাত্রছাত্রীদের নিরাপদে নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিতকরণে পদক্ষেপ গ্রহণের দাবিতে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দেয়া হলেও কোন ব্যবস্থা নেয়া হয়নি।
অভিভাবকরা আরও অভিযোগ করেন- মহিলা কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক আনিছুর রহমান এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোস্তাফিজুর রহমানসহ ৪/৫ জন শিক্ষক ইতিপূর্বে অন্য জেলায় থাকাবস্থায় ফ্যাসিবাদের দোসর হিসেবে জনসাধারণের রোষানলে পড়ে তদবির করে বদলী হয়ে এ কলেজে এসেছেন। সংবাদ সম্মেলনে অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাইস্কুলের পরিচালনা কমিটির সদস্য মতিন বখস, জি এম মুক্তাদির রাজু,ফুয়াদ জামান, আবুল কালাম বেলাল প্রমুখ।

তারা অবিলম্বে দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাইস্কুলের শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিতকরণে এবং মহিলা কলেজের অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

নোয়াখালীতে ঘুমের মধ্যে শিশুর মৃত্যু

Next Post

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান

Related Posts

আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটি
শিক্ষা

আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটি

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ
শিক্ষা

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

কোটালীপাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে তালা ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১
শিক্ষা

কোটালীপাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে তালা ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১

Next Post
শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান

Discussion about this post

সর্বশেষ সংবাদ

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, গ্রেপ্তার ৩

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, গ্রেপ্তার ৩

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist