Monday, 9 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

যন্ত্রশিল্পী মামুন খানের স্মরণসভা অনুষ্ঠিত

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Sunday, 19 October, 2025.
in বিনোদন
Reading Time: 1 min read
0
যন্ত্রশিল্পী মামুন খানের স্মরণসভা অনুষ্ঠিত
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

মোহাম্মদ নাজিবুল বাশার, টাঙ্গাইল সংবাদদাতা::

টাঙ্গাইলের মধুপুরে প্রয়াত যন্ত্রশিল্পী (প্যাড) মামুন খানের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) রাত্রি ৮টায় বাসাবাড়ী মার্কেট এ স্মরণসভার আয়োজন করে মধুপুরের অন্যতম সাংস্কৃতিক সংগঠন ‘শালুক থিয়েটার ও সেতু বন্ধন সাংস্কৃতিক একাডেমি’ মধুপুর।
অনুষ্ঠানের শুরুতেই প্রয়াত শিল্পীর আত্মার শান্তি কামনায় কোরআন তেলওয়াত করেন হাফেজ শরিফুল ইসলাম ও গীতা পাঠ করেন তুষান পাল।
সভায় স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, শিক্ষক, রাজনীতিবিদ ও বিভিন্ন সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও মধুপুর ক্লাবের সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক নির্মল দে সরকার । অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন ‘শালুক থিয়েটার ও সেতু বন্ধন সাংস্কৃতিক একাডেমি’ সংগঠনের উপদেষ্টা প্রয়াত সরকার শহীদের ছেলে আদিত্য সরকার। ৫নং ওয়াডের সাবেক কমিশনার ও প্যানেল মেয়র এবং রাজনীতিবিদ মেহেদী হাসান মিন্জু, ভাইঘাট আইডিয়াল ডিগ্রি কলেজের প্রভাষক ও মধুপুর প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক নাজিবুল বাশার, পাঁচ পটল কলেজের প্রভাষক ও মধুপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ লিয়াকত হোসেন জনী, যুগান্তর পত্রিকার সংবাদকর্মী এসএম শহীদ, সংবাদকর্মী প্রিন্স এডওয়ার্ড, এড. অভিজিৎ ঘোষ, ময়েজ উদ্দিন সরকার বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মাসুদ, সহকারী শিক্ষক নাছির উদ্দিন, মধুপুরের বর্তমান সংগীত গুরু ও সাবেক স্কুল শিক্ষক বাবু দীপক কর্মকার, সংগীত পরিচালক ও তবলা বাদক সুজন চন্দ্র দেবনাথ, ‘শালুক থিয়েটার ও সেতু বন্ধন সাংস্কৃতিক একাডেমি’ সংগঠনের সাধারণ সম্পাদক নির্জন চন্দ্র আর্য্য, চঞ্চল, তরুণ সমাজসেবক সবুজ তালুকদার প্রমুখ।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, যন্ত্রশিল্পী মামুন খান ছিলেন মধুপুরের সঙ্গীতাঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর হাত ধরে অসংখ্য তরুণ শিল্পী যন্ত্রসংগীতে উৎসাহিত হয়েছেন এবং নিজেদের জীবন গড়ে তুলেছেন। তিনি জীবনের শেষ দিন পর্যন্ত যন্ত্র ও সংগীতচর্চায় নিবেদিত ছিলেন। তাঁর প্রতিটি পরিবেশনা শ্রোতাদের মুগ্ধ করতো।
স্মরণসভায় উপস্থিত বক্তারা আরও বলেন, যন্ত্রসংগীতের প্রতি তাঁর ভালোবাসা ও নিষ্ঠা ছিল অনুকরণীয়। তিনি শুধু একজন শিল্পী নন, ছিলেন একজন সংগঠকও। স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনে তাঁর অবদান কখনো ভুলে যাওয়ার নয়।
অনুষ্ঠানে তাঁর জীবনের নানা স্মৃতি তুলে ধরেন সহকর্মী শিল্পীরা। তাঁরা জানান, মঞ্চে তিনি কখনো ক্লান্ত হতেন না, যন্ত্র ও সংগীত ছিল তাঁর প্রাণ। তাঁর বাজনায় ছিল হৃদয়ের স্পর্শ, যা শ্রোতাদের আবেগে ভাসিয়ে দিত।
সভা শেষে প্রয়াত মামুন খানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত করা হয়। এসময় তাঁর পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

 

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

শিক্ষক-কর্মচারীদের উপর পুলিশি হামলার প্রতিবাদে পার্বতীপুরে বিক্ষোভ সমাবেশ

Next Post

কুষ্টিয়ায় সাবেক এমপি শহীদুল ইসলামের পক্ষে ৩১ দফার লিফলেট বিতরণ

Related Posts

কাবায় গিয়ে ‘বিয়ের’ খবর দিলেন নাজনীন নীহা
বিনোদন

কাবায় গিয়ে ‘বিয়ের’ খবর দিলেন নাজনীন নীহা

নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিশ
বিনোদন

নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিশ

‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ মুকুট জিতলেন সামিরা খান মাহি
বিনোদন

‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ মুকুট জিতলেন সামিরা খান মাহি

Next Post
কুষ্টিয়ায় সাবেক এমপি শহীদুল ইসলামের পক্ষে ৩১ দফার লিফলেট বিতরণ

কুষ্টিয়ায় সাবেক এমপি শহীদুল ইসলামের পক্ষে ৩১ দফার লিফলেট বিতরণ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষাকেন্দ্রে পরিদর্শনে উপাচার্য

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষাকেন্দ্রে পরিদর্শনে উপাচার্য

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ

কুষ্টিয়া পুলিশ লাইনস খুলনা রেঞ্জ সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা

কুষ্টিয়া পুলিশ লাইনস খুলনা রেঞ্জ সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা

কুষ্টিয়ায় উত্ত্যক্ত করার প্রতিবাদে তরুণীকে ছুরিকাঘাত

কুষ্টিয়ায় উত্ত্যক্ত করার প্রতিবাদে তরুণীকে ছুরিকাঘাত

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist