Tuesday, 10 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

যশোর–বাগেরহাট–ঝিনাইদহে মহাসড়ক যেন মৃত্যু ফাঁদ

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Sunday, 25 January, 2026.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
যশোর–বাগেরহাট–ঝিনাইদহে মহাসড়ক যেন মৃত্যু ফাঁদ
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

নাজমুল হাসান:
২০২৫ সালের হাইওয়ে পুলিশের পরিসংখ্যান বলছে, খুলনা বিভাগের মহাসড়কগুলো এখন আর শুধু যোগাযোগের মাধ্যম নয়—এগুলো কার্যত মৃত্যুঝুঁকিপূর্ণ করিডোরে পরিণত হয়েছে। আট জেলার মধ্যে মাত্র কয়েকটি জেলায় ভয়াবহভাবে কেন্দ্রীভূত হয়েছে সড়ক দুর্ঘটনা, যা পরিকল্পনাহীন সড়ক ব্যবস্থাপনা ও দুর্বল আইন প্রয়োগের নগ্ন চিত্র তুলে ধরেছে।
সবচেয়ে বিপজ্জনক অবস্থানে রয়েছে যশোর জেলা, যেখানে এক বছরে সংঘটিত হয়েছে ৮৭টি সড়ক দুর্ঘটনা। জাতীয় ও আঞ্চলিক মহাসড়কের সংযোগস্থল হওয়া সত্ত্বেও এখানে নেই কার্যকর গতি নিয়ন্ত্রণ, নেই পর্যাপ্ত ট্রাফিক নজরদারি। ভারী পণ্যবাহী যান, বাস ও স্থানীয় যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচল যশোরকে পরিণত করেছে খুলনা বিভাগের সবচেয়ে ঝুঁকিপূর্ণ জেলায়।
দ্বিতীয় অবস্থানে থাকা বাগেরহাট জেলায় ৭৪টি দুর্ঘটনা প্রমাণ করে, শিল্প ও পর্যটনকেন্দ্রিক এই জেলায় মহাসড়ক ব্যবস্থাপনা কার্যত ভেঙে পড়েছে। মোংলা বন্দরগামী ট্রাক, ফিটনেসবিহীন যান এবং অবৈধ থ্রি-হুইলারের অবাধ চলাচল দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়েছে বহুগুণ।
তৃতীয় অবস্থানে ঝিনাইদহ জেলা (৬৯টি দুর্ঘটনা)। বিশেষজ্ঞরা বলছেন, এখানে দুর্ঘটনার মূল কারণ হলো সরু মহাসড়ক, ঝুঁকিপূর্ণ বাঁক, অপ্রশস্ত ব্রিজ ও ওভারটেকিং নিয়ন্ত্রণে চরম অবহেলা।
এরপর রয়েছে কুষ্টিয়া জেলা (৬১টি দুর্ঘটনা)—যেখানে আন্তঃজেলা বাস, নসিমন-করিমন ও পণ্যবাহী যান একসঙ্গে চলাচল করলেও আইন প্রয়োগ প্রায় অদৃশ্য।
মধ্যম ঝুঁকিতে থাকা মাগুরা (৩৯টি) ও খুলনা (২৬টি) জেলাও উদ্বেগজনক অবস্থানে। তুলনামূলক কম দুর্ঘটনা হলেও নড়াইল (১৬টি) ও সাতক্ষীরা (২টি) জেলাও সম্পূর্ণ ঝুঁকিমুক্ত নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পুরো খুলনা রিজিও নেই দুর্ঘটনা সংখ্যা ৩৭৪টি
সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা ও ‘রেড জোন’ বিশ্লেষণ:
রেড জোন ঘোষণা যোগ্য জেলা (High Risk Corridor):

যশোর জেলা – রেড জোন–১
বাগেরহাট জেলা – রেড জোন–২
ঝিনাইদহ জেলা – রেড জোন–৩
এই তিন জেলা মিলিয়ে মোট ২৩০টি দুর্ঘটনা, যা পুরো খুলনা হাইওয়ে রিজিয়নের দুর্ঘটনার বড় অংশ।

আইন আছে, প্রয়োগ কোথায়?
সড়ক নিরাপত্তা বিশ্লেষকদের মতে, দুর্ঘটনা বৃদ্ধির পেছনে প্রধান কারণ—

হাইওয়ে পুলিশের জনবল ও লজিস্টিক সংকট, পুলিশের তথ্য অনুযায়ী তাদের কাছে স্পিড চেক
ক্যামেরা সংকট
নিয়মিত মামলা ও মোবাইল কোর্টের অভাব

প্রভাবশালী পরিবহন মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনীহা

অবৈধ যানবাহনের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান না থাকা

দুর্ঘটনা ব্ল্যাক স্পট চিহ্নিত করেও কার্যকর ব্যবস্থা না নেওয়া
ফলে চালকদের মধ্যে আইনের ভয় তৈরি হয়নি, আর তার খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে জীবন দিয়ে।

বিশেষজ্ঞদের সতর্কবার্তা
বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত—

দুর্ঘটনা প্রবণ জেলাগুলোতে স্থায়ী হাইওয়ে পুলিশ ক্যাম্প

স্পিড ক্যামেরা ও ডিজিটাল মনিটরিং

অবৈধ যান সম্পূর্ণ নিষিদ্ধ

ব্ল্যাক স্পটভিত্তিক ইঞ্জিনিয়ারিং সমাধান- দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে , খুলনা বিভাগের মহাসড়কে মৃত্যুর মিছিল আরও দীর্ঘ হবে।

হাইওয়ে পুলিশ খুলনা রিজিয়নের দায়িত্বে নিয়োজিত পুলিশ সুপার মহোদয় (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মোহাম্মদ জাকারিয়া জানান, মহাসড়কের দুর্ঘটনা রোধে পুলিশ হেডকোয়ার্টার এর নির্দেশনা অনুযায়ী, খুলনা রেঞ্জ পুলিশ আন্তরিকভাবে কাজ করছে, যেন মহাসড়কে শৃঙ্খলা ফিরে আসে এবং দুর্ঘটনা হ্রাস পায় , আমরা আইনের প্রয়োগ অনেক বাড়িয়েছি। অবৈধ যানবাহন চলাচলে আইনের ব্যবস্থা আরো কঠোর হয়েছে। এবং যে সমস্ত জায়গা ঝুঁকিপূর্ণ সে সমস্ত জায়গায়, আরো বেশি সজাগ থাকার নির্দেশনা থাকবে। আশা করি খুব দ্রুতই সুফল মিলবে ।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কুষ্টিয়ায় জামায়াতে ইসলামীর আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন

Next Post

ঝিনাইদহে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত

Related Posts

ছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে অভিযুক্ত ইমন গ্রেপ্তার
প্রধান খবর

ছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে অভিযুক্ত ইমন গ্রেপ্তার

শহীদ নূর হোসেন দিবস আজ
জাতীয় খবর

শহীদ নূর হোসেন দিবস আজ

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী
জাতীয় খবর

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী

Next Post
ঝিনাইদহে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত

ঝিনাইদহে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ফিফপ্রোর বর্ষসেরা একাদশে মেসি, জায়গা হলো না কেইনের

ফিফপ্রোর বর্ষসেরা একাদশে মেসি, জায়গা হলো না কেইনের

ছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে অভিযুক্ত ইমন গ্রেপ্তার

ছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে অভিযুক্ত ইমন গ্রেপ্তার

শহীদ নূর হোসেন দিবস আজ

শহীদ নূর হোসেন দিবস আজ

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী

বাংলাদেশ সফরের শুরুতেই ডা. জুবাইদার সঙ্গে ডাচেস সোফির সাক্ষাৎ

বাংলাদেশ সফরের শুরুতেই ডা. জুবাইদার সঙ্গে ডাচেস সোফির সাক্ষাৎ

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist