Monday, 9 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

যুদ্ধবিরতি মানছে না রাশিয়া, চলছে গোলাবর্ষণ

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Saturday, 5 March, 2022.
in বিদেশি খবর
Reading Time: 1 min read
0
যুদ্ধবিরতি মানছে না রাশিয়া, চলছে গোলাবর্ষণ
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

আন্তর্জাতিক ডেস্ক:
ইউক্রেনে রাশিয়া হামলার দশম দিনে আটকেপড়া জনগণের কথা ভেবে সাড়ে পাঁচ ঘণ্টার জন্য সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করে রাশিয়া। ইউক্রেনের মারিউপোল ও ভলনোভাখা শহরের বাসিন্দাদের যুদ্ধ এলাকা ছাড়ার সুযোগ দিতে এ ঘোষণা দেওয়া হয়। তবে এই অস্থায়ী যুদ্ধবিরতির সমঝোতা পুরোপুরি মানা হচ্ছে না বলে অভিযোগ করেছে মারিওপোলের নগর কাউন্সিল।

টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় কাউন্সিল বলেছে, যেখানে মানবিক করিডোর শেষ হয়েছে সেই জাপোরিজিয়া অঞ্চলে দুই পক্ষের মধ্যে লড়াই চলছে। ওই পুরো মানবিক করিডোরটিতে যেন অস্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করা হয় তা নিয়ে রাশিয়ার অংশের সঙ্গে দেনদরবার করছেন ইউক্রেইনীয় কর্মকর্তারা।
এদিকে মারিওপোল শহরে এখনও গোলাবর্ষণ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন নগরীর ডেপুটি মেয়র সেরহি ওরলভ। বিবিসিকে তিনি বলেন, রুশরা আমাদের ওপর বোমা ফেলা ও গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে। মারিওপোলে যুদ্ধবিরতি হচ্ছে না এবং মানবিক করিডোর বরাবরও যুদ্ধবিরতি মানা হচ্ছে না। আমাদের বেসামরিকরা বের হওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে কিন্তু গোলাবর্ষণের কারণে তারা যেতে পারছে না।’

গত কয়েক দিন ধরে রাশিয়ার সেনারা ইউক্রেইনের গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র মারিওপোল অবরোধ করে রেখেছে। শহরটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় পুরো শহরের ঘর উষ্ণ রাখার ব্যবস্থা, পানি সরবরাহ ও যোগাযোগ বন্ধ হয়ে আছে। পেট্রল পাম্পগুলোতে কোনো জ্বালানি নেই।

এর আগে ইউক্রেনে সামরিক অভিযানে নিহত হয়েছে রুশ সেনাবাহিনীর অন্তত তিনজন অধিনায়ক। পশ্চিমা দেশের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বিবিসির নিরাপত্তা বিষয়ক সংবাদদাতা গর্ডন কোরেরা জানান, স্নাইপারের গুলিতে নিহত হয়েছেন রুশ ৩১তম কম্বাইন্ড আর্মস আর্মির এক উপপ্রধান, একজন ডিভিশনাল কমান্ডার এবং একজন রেজিমেন্টাল কমান্ডারও নিহত হন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। ইউক্রেন দাবি করেছে, যুদ্ধে এখন পর্যন্ত ইউক্রেনের দুই হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। যদিও নিহতের নির্দিষ্ট সংখ্যা জানায়নি তারা। এ ছাড়া রাশিয়ার ৯ হাজার ১৬৬ সৈন্য নিহত হয়েছেন বলে দাবি ইউক্রেনের।

অন্যদিকে রাশিয়া দাবি করেছে, যুদ্ধে তাদের ৪৯৮ সৈন্য নিহত এবং ইউক্রেনের ২ হাজার ৮৭০ জনের বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন।

এ ছাড়া জাতিসংঘ জানিয়েছে, রুশ হামলায় এখন পর্যন্ত ১৯ শিশুসহ ইউক্রেনের ৩৩১ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। যদিও সংস্থাটি বলেছে, এটি নিশ্চিত যে প্রকৃত হতাহতের সংখ্যা হয়তো অনেক বেশি।

দৈনিক দেশতথ্য//এল//

Tags: চলছে গোলাবর্ষণযুদ্ধবিরতি মানছে না রাশিয়া
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কথা রেখেছেন মিথিলা, এবার ‘আফ্রিকায় সিংহের খোঁজে’

Next Post

কুমারখালীতে যু্বলীগের প্রতিবাদ মিছিল

Related Posts

ফিলিস্তিনি সাংবাদিক আবু শাহেদকে মুক্তি দিল ইসরায়েল
প্রধান খবর

ফিলিস্তিনি সাংবাদিক আবু শাহেদকে মুক্তি দিল ইসরায়েল

নেতানিয়াহুকে হটিয়ে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট
প্রধান খবর

নেতানিয়াহুকে হটিয়ে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট

ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র
প্রধান খবর

ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

Next Post
কুমারখালীতে যু্বলীগের প্রতিবাদ মিছিল

কুমারখালীতে যু্বলীগের প্রতিবাদ মিছিল

Discussion about this post

সর্বশেষ সংবাদ

রামগঞ্জে সেতু সংস্কার করলেন জামায়াত নেতা

রামগঞ্জে সেতু সংস্কার করলেন জামায়াত নেতা

হাতিয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ

হাতিয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ

নোয়াখালীতে যাত্রীবাহী বাসে মিলল ১৪ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

নোয়াখালীতে যাত্রীবাহী বাসে মিলল ১৪ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

বাড়ির সীমানা বিরোধে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

বাড়ির সীমানা বিরোধে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

কোটালীপাড়ায় চলন্ত ভ্যান থেকে পড়ে শিশুর মৃত্যু

কোটালীপাড়ায় চলন্ত ভ্যান থেকে পড়ে শিশুর মৃত্যু

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist