Thursday, 12 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

রাজধানীতে তীব্র গ্যাস সংকট, মিটমিট করে জ্বলছে চুলা

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Saturday, 25 July, 2026.
in জাতীয় খবর
Reading Time: 1 min read
0
রাজধানীতে তীব্র গ্যাস সংকট, মিটমিট করে জ্বলছে চুলা
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে গ্যাসের তীব্র সংকটে জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে।
গত কয়েকদিন থেকে ভোর থেকেই পুরান ঢাকা, যাত্রাবাড়ী, রায়েরবাগ, রামপুরা, নয়াপল্টন, মোহাম্মদপুর, হাজারীবাগ, জিগাতলা, রায়েরবাজার, মালিবাগ, বাড্ডা, খিলগাঁও ও মিরপুরসহ বিভিন্ন এলাকায় চুলায় গ্যাসের চাপ অত্যন্ত কম। কোথাও কোথাও চুলা শুধু মিটমিট করে জ্বলেছে, আবার অনেক এলাকায় একেবারেই গ্যাস না থাকায় রান্না বন্ধ হয়ে যায়।
দেখা যায়, প্রতিদিন সকাল থেকে অধিকাংশ পরিবারের রান্নাঘরে একই চিত্র। চুলায় আগুন জ্বললেও তা দিয়ে ভাত কিংবা তরকারি রান্না করা সম্ভব হচ্ছিল না। অনেক পরিবার বাধ্য হয়ে বৈদ্যুতিক চুলা, এলপিজি কিংবা হোটেলের খাবারের ওপর নির্ভর করছেন। নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ভোগান্তি বেড়েছে।

মোহাম্মদপুর, হাজারীবাগ, জিগাতলা ও রায়েরবাজার এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, এসব এলাকায় গত তিন-চারদিন ধরেই গ্যাসের চাপ স্বাভাবিক নয়। গতকাল শুক্রবার পরিস্থিতি আরো খারাপ হয়। অনেক বাসায় সকাল থেকে দুপুর পর্যন্ত চুলায় আগুনই জ্বলেনি।

মোহাম্মদপুরের বাসিন্দা মো. আলিমুল ইসলাম বলেন, ‍“গত তিন-চারদিন ধরে গ্যাসের চাপ খুবই কম। আজ তো একেবারেই চুলা জ্বলছে না। বাইরে থেকে খাবার কিনে খেতে হচ্ছে। পরিবারের সবাইকে নিয়ে খুব কষ্টে আছি।”

রায়েরবাগের গৃহিণী সায়লা আক্তার বলেন, “সকালে পরিবারের জন্য নাশতা বানাতে পারিনি। অনেক চেষ্টা করেও চুলায় আগুন ঠিকমতো জ্বলেনি। ছোট বাচ্চাদের খাবার রান্না নিয়ে খুব সমস্যায় পড়েছি।”

যাত্রাবাড়ীর বাসিন্দা আবদুল ওহাব বলেন, “অফিসে যাওয়ার আগে বাসায় রান্না হয়নি। গত কয়েকদিন ধরেই গ্যাসের সমস্যা ছিল, কিন্তু আজ পরিস্থিতি সবচেয়ে খারাপ।”

গ্যাস সংকটের প্রভাব পড়েছে রাজধানীর হোটেল-রেস্তোরাঁগুলোতেও। নয়াপল্টনের একটি খাবারের দোকানের মালিক জানান, গ্যাসের অভাবে সময়মতো রান্না করা সম্ভব হয়নি। অনেক ক্রেতাকে অপেক্ষা করতে হয়েছে, আবার কেউ কেউ খাবার না পেয়েই ফিরে গেছেন।

এদিকে, গ্যাস সংকটের কারণে রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনেও গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে। প্রয়োজনীয় চাপ না থাকায় অনেক স্টেশন স্বাভাবিকভাবে গ্যাস সরবরাহ করতে পারেনি।

জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের মুখপাত্র এবং যুগ্ম সচিব (অপারেশন) মনির হোসেন চৌধুরী বলেন, “দেশের দুটি ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) থেকে প্রতিদিন প্রায় ১ হাজার থেকে ১১০০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়। এর মধ্যে একটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় সরবরাহে সাময়িক ঘাটতি তৈরি হয়েছে। এ কারণে রাজধানীসহ বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কমে গেছে এবং সিএনজি স্টেশনগুলোতেও গাড়ির দীর্ঘ সারি তৈরি হয়েছে।”

তিনি বলেন, “মেরামতের কাজ দ্রুত এগিয়ে চলছে। আগামী দুই থেকে তিনদিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।”

জ্বালানি বিভাগ জানিয়েছে, এফএসআরইউর কারিগরি ত্রুটি দ্রুত সমাধানে সংশ্লিষ্ট প্রকৌশলী ও বিশেষজ্ঞরা কাজ করছেন। পাশাপাশি সীমিত গ্যাসের সর্বোত্তম ব্যবস্থাপনার মাধ্যমে বিদ্যুৎকেন্দ্র, শিল্পকারখানা ও অন্যান্য অগ্রাধিকারপ্রাপ্ত খাতে সরবরাহ সচল রাখার চেষ্টা চলছে।

এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ ২

Next Post

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে যা জানাল ইসি

Related Posts

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক
জাতীয় খবর

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

আত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় খবর

আত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

এসএস পাওয়ারের একমাত্র গ্রাহক লিয়ানেক্স এবার রামপালের দৌড়ে
জাতীয় খবর

এসএস পাওয়ারের একমাত্র গ্রাহক লিয়ানেক্স এবার রামপালের দৌড়ে

Next Post
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে যা জানাল ইসি

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে যা জানাল ইসি

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist