নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়ার সার্বিক পরিস্থিতি নিয়ে রাজনৈতিক ব্যক্তি ও সমন্বয়কদের সাথে জেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১২ আগষ্ট দুপুরে কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের সভাপতি তারিকুল হক তারিকের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রকৌশলী জাকির হোসেন সরকার ও কুষ্টিয়া জেলার সমন্বয়ক তৌকির আহমেদ, কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মজিবুল শেখ,কোষাধক্ষ্য এনামুল হকসহ ক্লাবের সকল সদস্য ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১২ আগষ্ট ২০২৪
প্রিন্ট করুন










Discussion about this post