রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পরিষদের সভা কক্ষে গতকাল সোমবার দুপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের সাথে সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসিবুল হাসান, বালিয়াকান্দি সদর ইউপি চেয়ারম্যান আলমগীর বিশ্বাস, বালিয়াকান্দি প্রেসক্লাবের সভাপতি আতিয়ার রহমান আতিক, সহ-সভাপতি শহীদুল আলম মিলন, সাধারণ সম্পাদক রফিকুজ্জামান লিটন, যুগ্ন-সাধারণ সম্পাদক পারভেজ মিয়া, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সোহেল মিয়া, সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল, যুগ্ন-সাধারণ সম্পাদক তনু শিকদার সবুজ, রিপোর্টাস ক্লাবের সভাপতি সনজিৎ কুমার দাস, সহ-সভাপতি রাহাত হোসেন ফারুক ও সাধারণ সম্পাদক সোহেল রানাসহ উপজেলার কর্মরত সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য ,১৬ জানুয়ারি ২০২৩
প্রিন্ট করুন









Discussion about this post