Thursday, 12 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

রাজশাহীতে ক্রিকেট উম্মাদনা, বিপিএল প্রাণের দাবি

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Wednesday, 11 March, 2026.
in খেলাধুলা
Reading Time: 1 min read
0
রাজশাহীতে ক্রিকেট উম্মাদনা, বিপিএল প্রাণের দাবি
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

মোঃ ফয়সাল আলম রাজশাহী প্রতিনিধি:

বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) উপলক্ষে রাজশাহীতে গত কয়েকদিন ধরেই ছিল ক্রিকেট প্রেমীদের উম্মাদনা। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত বিসিএলের তিনটি ম্যাচেই ব্যাপক দর্শক সমাগম হয়েছে। শুধু ম্যাচ নয়, ক্রিকেটারদের অনুশীলন দেখতেও মাঠে ছিলেন দর্শকরা।

স্টেডিয়ামে আসা অনেক দর্শকেরই দাবি, রাজশাহীতে আন্তর্জাতিক সিরিজ আয়েজনের ব্যবস্থা করা হোক। এছাড়া আগামী আসর থেকেই যেন রাজশাহীতে বসে বিপিএল আসর।

গ্যালারিতে বসে ক্রিকেট ম্যাচ দেখার অনুভূতি প্রকাশ করতে গিয়ে অনেকেই জানান, এতদিন বাংলাদেশের এই তারকা খেলোয়াড়দের শুধু টেলিভিশনের পর্দায় দেখেছি। বিসিএল উপলক্ষে এসব তারকা খেলোয়াড়রা রাজশাহীতে এসেছেন। তাদেরকে সরাসরি দেখা, সেলফি তোলা, অটোগ্রাফ নেওয়ার -এমন সুবর্ণ সুযোগ পেয়ে আমরা আনন্দিত।

রাজশাহীর ক্রিকেটপ্রেমিরা বলেন, রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম অনেক সুন্দর। মাঠ সুন্দর, পিচ ভালো, গ্যালারিও ভালো। তবুও কেন বিপিএল হয় না বুঝি না। গত বছর যেভাবে স্টেডিয়াম পরিদর্শন করা হলো, আমরা ধরেই নিয়েছিলাম বিপিএল হবে। কিন্তু শেষ পর্যন্ত হলো না।রাজশাহীতে বিপিএল হোক -এটা আমাদের প্রাণের দাবি।

ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় ও জমজমাট ফ্র্যাঞ্চাইজি আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। তবে ঢাকা, চট্টগ্রাম, সিলেট -এই তিন ভেন্যুতে বিপিএল আটকে আছে। গত আসর তো হয়েছে দুই ভেন্যুতে। তবে বিপিএলের ভেন্যু বাড়ানোর দাবি বহুদিনের।

নিয়মিত ম্যাচ আয়োজন করা রাজশাহীতে বিপিএল আয়োজনের ভাবনা রয়েছে বিসিবির। জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবির পরিচালক খালেদ মাসুদ পাইলটের মতে, রাজশাহীর অবকাঠামোগত সুবিধা বৃদ্ধি করলে আসতে পারে সেই সুযোগ।

খালেদ মাসুদ পাইলট বলেন, ‍“আমি নিজেই খুবই আনন্দিত। এ জন্য যে, রাজশাহীর মাঠটা এতো সুন্দর। আন্তর্জাতিক যদি চিন্তা করেন, আমাদেরকে ভৌগোলিকভাবে চিন্তা করতে হবে, ক্রিকেটকে ডেভেলপ করার জন্য। পরিচালক বা সাবেক অধিনায়ক হিসেবে আমি বলব যে, বাংলাদেশে তিনটা ভেন্যু আছে আন্তর্জাতিক। হাই কোয়ালিটি যেটা সিলেট, চট্টগ্রাম এবং ঢাকা যেখানে সব সুযোগ-সুবিধা আছে।”

তিনি আরও বলেন, “আমাদের ক্রিকেটকে যদি প্রমোট করতে হয়, উন্নত করতে হয়, তাহলে আমার মনে হয় যে, বিকল্প নেই হোম এন্ড অ্যাওয়ের চিন্তা ছাড়া। এতো সুন্দর সুন্দর স্ট্রাকচার আছে বাংলাদেশে যেমন- রাজশাহী, বগুড়া, খুলনা, বরিশালে। এই স্ট্রাকচারগুলোকে কত তাড়াতাড়ি আপনার ডেভেলপ করা যায় এবং খেলার মাঠে যেন নিয়ে আসা যায়।”

রাজশাহীতে পর্যাপ্ত মাঠ থাকায় পাইলট মনে করেন, সুন্দর অবকাঠামো এবং বেশি বেশি খেলা আয়োজন করলে বাংলাদেশ ক্রিকেটে তার সুফল বয়ে আনবে।

বিসিবি এই পরিচালক বলেন, “রাজশাহী শহরে প্রচুর মাঠ আছে। আপনি যদি দেখেন রাজশাহীর এই স্টেডিয়ামের বাইরেও বেশ কিছু মাঠ আছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গ্যালারিসহ বিশাল একটা মাঠ আছে, মেডিকেল ক্যাম্পাস মাঠ আছে, মহিলা কমপ্লেক্স মাঠ আছে -এ রকম অনেক অনেক মাঠ আছে আমাদের।”

তিনি আরও বলেন, “আমি মনে করি যে, এখানে যদি আরও সুন্দর ফ্যাসিলিটি ডেভেলপ করা যায়, বেশি বেশি টুর্নামেন্ট করা যায়, লিগগুলো যদি করা যায়; এমনকি দেখবেন যে, রাজশাহীতে অনেক একাডেমি আছে। প্রায় ৮-১০টা ক্রিকেট একাডেমি আছে।”

জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবির পরিচালক খালেদ মাসুদ পাইলট রাজশাহীতে বিপিএল আয়োজনের সম্ভাবনা ও অবকাঠামোগত উন্নতির ওপর জোর দিয়েছেন। তিনি জানিয়েছেন, রাজশাহীতে প্রচুর মাঠ এবং চমৎকার উইকেট থাকলেও ফ্লাডলাইটের অভাব ও অবকাঠামোগত ঘাটতির কারণে বড় আসর আয়োজন বাধাগ্রস্ত হচ্ছে। তিনি দ্রুত স্টেডিয়াম সংস্কারের আহ্বান জানিয়েছেন।

পাইলট মনে করেন, রাজশাহীতে চমৎকার উইকেট ও মাঠের সুবিধা থাকায় এখানে বিপিএল আয়োজন করা খুব সম্ভব। তিনি প্রধান সমস্যা হিসেবে ফ্লাডলাইটের অভাব এবং স্টেডিয়াম সংস্কারের অভাবকে চিহ্নিত করেছেন।

তিনি অতি দ্রুত রাজশাহী স্টেডিয়াম সংস্কারের পাশাপাশি ফ্লাডলাইট ফিরিয়ে আনার জন্য জোর দাবি জানিয়েছেন।

এবারের বিসিএলে সেন্ট্রাল জোন থেকে খেলা মোসাদ্দেক হোসেন ম্যাচ শেষে বলেন,
দর্শকদের কথা ভেবে রাজশাহীতে অবশ্যই বিপিএল আয়োজন করা যায়। তবে আউটফিল্ড নিয়ে আর একটু কাজ করতে হবে। উইকেট খুবই ভালো।

রাজশাহীতে আন্তর্জাতিক ক্রিকেট হবে,বিপিএল হবে- এ ধরনের কথা শোনা যাচ্ছে বেশ কয়েক বছর ধরেই।কিন্তু আলোর মুখ দেখেনি।

রাজশাহী বিভাগীয় এই স্টেডিয়ামে বিপিএল-সহ আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনে এর আগেও অন্তত ৯বার আনুষ্ঠানিক পরিদর্শন করেছে বিসিবি। তবে সেসব পরিকল্পনা আর প্রতিবেদন ফাইল ফিতাবন্দিই থেকেছে, বাস্তবে বাস্তবায়ন হয়নি। তবে অতীতের সব হিসাব নিকাশ বাদ দিয়ে এবার রাজশাহীতে বিপিএল হবে এমনটাই প্রত্যাশা রাজশাহীবাসীর।

 

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি সফি, সম্পাদক মাহফুজার

Next Post

কুষ্টিয়ায় জমে উঠেছে ঈদের কেনাকাটা

Related Posts

সাকিবের পর সুপার নাইন্টিতে দল পেলেন মাহমুদউল্লাহ
খেলাধুলা

সাকিবের পর সুপার নাইন্টিতে দল পেলেন মাহমুদউল্লাহ

ফিফপ্রোর বর্ষসেরা একাদশে মেসি, জায়গা হলো না কেইনের
খেলাধুলা

ফিফপ্রোর বর্ষসেরা একাদশে মেসি, জায়গা হলো না কেইনের

কুষ্টিয়া পুলিশ লাইনস খুলনা রেঞ্জ সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা
খেলাধুলা

কুষ্টিয়া পুলিশ লাইনস খুলনা রেঞ্জ সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা

Next Post
কুষ্টিয়ায় জমে উঠেছে ঈদের কেনাকাটা

কুষ্টিয়ায় জমে উঠেছে ঈদের কেনাকাটা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist