Friday, 13 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

রাজশাহীতে ক্লাস ফাঁকি দেয়া শিক্ষার্থীদের ধরতে অভিযান

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Thursday, 7 November, 2024.
in শিক্ষা
Reading Time: 1 min read
0
রাজশাহীতে ক্লাস ফাঁকি দেয়া শিক্ষার্থীদের ধরতে অভিযান
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

মোঃ ফয়সাল আলম রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে ক্লাস ফাঁকি দিয়ে আড্ডায় মেতে থাকা শিক্ষার্থীদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ।

মঙ্গলবার থেকে শুরু হওয়া এই অভিযানে বুধবার (৬ নভেম্বর) পর্যন্ত ১৯ জন শিক্ষার্থীকে আটক করা হয়েছে। তাদের আটকের পর অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) এমন অভিযান শুরু করেছে।

আড্ডা দেওয়া শিক্ষার্থীদের ধরে ধরে নেওয়া হচ্ছে ডিবি কার্যালয়ে। তারপর ডাকা হচ্ছে অভিভাবকদের। আর কখনও ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা দেবে না, এমন মুচলেকা নিয়ে তাদের দেওয়া হচ্ছে অভিভাবকের জিম্মায়।

আরএমপি’র ডিবি পুলিশ দুইদিনে এমন ১৯ জনের কাছ থেকে মুচলেকা নিয়েছে।

রাজশাহী নগরীর পদ্মাপাড়ে গেলেই অল্পবয়সী শিক্ষার্থীদের আড্ডা চোখে পড়ে। নগরের বড়কুঠি, পাঠানপাড়া, লালনশাহ মুক্তমঞ্চ, শিমলা পার্ক ও পুলিশ লাইন্স এলাকায় রোজই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখা যায় স্কুল-কলেজের ইউনিফর্ম পরা শিক্ষার্থীদের আড্ডা। তাদের অনেকে জড়িয়ে পড়ে নানারকম অপরাধমূলক কর্মকান্ডেও। তাই এদের ধরতেই এবার মাঠে নেমেছে পুলিশ।

বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যায় আরএমপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস ফাঁকি দিয়ে পদ্মাপাড়ে আড্ডা দেওয়া ৯ শিক্ষার্থীকে আটকের পর অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে।
বুধবার দুপুর ১২টার দিকে পদ্মার পাড় থেকে এই শিক্ষার্থীদের আটক করা হয়।
আগের দিন মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, ডিবি পুলিশের একটি দল পদ্মা পাড়ের শিমলা পার্ক থেকে ইউনিফর্ম পরিহিত অবস্থায় ১০ শিক্ষার্থীকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পরে এই শিক্ষার্থীদের সচেতন হওয়া এবং এর কুফল সম্পর্কে ধারণা দিয়ে মুচলেকা নেওয়া হয়। পরবর্তীতে তাদের ছেড়ে দেওয়া হয় বলেও পুলিশ জানায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন জানান, ক্লাস চলার সময় কিছু শিক্ষার্থী স্কুল ও কলেজ ফাঁকি দিয়ে পার্কে ও পদ্মার পাড়ে আড্ডা দিচ্ছে। এছাড়াও কিশোর অপরাধের মত বিভিন্ন অপরাধে তারা জড়িয়ে পড়ছে। এমন অভিযোগ কিছু দিন থেকেই পাচ্ছেন আরএমপি’র কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। অভিযোগের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশ এমন অভিযান শুরু করেছে।
পার্ক ও পদ্মাপাড়ের আড্ডা থামাতে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

Next Post

পটুয়াখালীতে অস্ত্রসহ বিএনপি নেতা আটক

Related Posts

আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটি
শিক্ষা

আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটি

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ
শিক্ষা

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

কোটালীপাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে তালা ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১
শিক্ষা

কোটালীপাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে তালা ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১

Next Post
পটুয়াখালীতে অস্ত্রসহ বিএনপি নেতা আটক

পটুয়াখালীতে অস্ত্রসহ বিএনপি নেতা আটক

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

এবার আরও কমে গেল সোনার দাম

এবার আরও কমে গেল সোনার দাম

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist